জাতীয়

তেলের অবৈধ মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬


দেশে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার ঠেকাতে সরকার কঠোর নীতিমালা গ্রহণ করেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ তেল মজুতদার ও পাচারকারীদের সনাক্ত করতে সহায়তা করার জন্য যে কোনো নাগরিককে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত অর্থ পুরস্কার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্যে ওঠানামা হচ্ছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি না করে গোপনে মজুত করছেন এবং পরে তা উচ্চমূল্যে বাজারে ছেড়েন। ইতিমধ্যে মাঠ প্রশাসন বেশ কিছু চক্রকে শাস্তির আওতায় এনেছে, কিন্তু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সরকার আর্থিক পুরস্কারের মাধ্যমে সুষম বণ্টন নিশ্চিত করতে চাচ্ছে।
যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য দিতে পারবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পুরস্কারের অর্থ প্রদান করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। এই পদক্ষেপে সরকারের লক্ষ্য হলো তেলের বাজারে স্বচ্ছতা আনা এবং সাধারণ ভোক্তার স্বার্থ সংরক্ষণ করা।

১০ এপ্রিলের মধ্যে বাসা বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে সংসদ সদস্যদের আবাসন ব্যবস্থা দ্রুত সম্পন্নের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি সোমবার (৩০ মার্চ) সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষে জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে এমপিদের জন্য বাসা বরাদ্দের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, হাউজ কমিটির বৈঠকে আবাসন প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পানি সরবরাহে সাময়িক সমস্যার কথাও স্বীকার করে তিনি জানান, তা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটিকে ‘নাশকতা’ হিসেবে সন্দেহ করা হচ্ছে বলে মন্তব্য করেন চিফ হুইপ। তিনি জানান, বিদ্যমান প্রযুক্তিগত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার আগ পর্যন্ত বর্তমান ব্যবস্থাতেই কার্যক্রম পরিচালনা করতে হবে। নতুন ব্যবস্থা গ্রহণের আগে পূর্ববর্তী ক্রয়সংক্রান্ত বিতর্ক এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে। তিনি আরও বলেন, ৫ আগস্ট সংঘটিত ঘটনায় সাউন্ড সিস্টেমে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬ 0

খুব দ্রুত হামের টিকা দেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

তেলের অবৈধ মজুতকারীর তথ্য দিলে মিলবে লাখ টাকা পুরস্কার

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের শেষকৃত্যে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতীয় ক্রীড়াবিদদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর

ক্রীড়াকে পেশাগত মর্যাদা ও টেকসই জীবিকার সঙ্গে সম্পৃক্ত করতে সরকার প্রথমবারের মতো জাতীয় ক্রীড়াবিদদের জন্য বেতনভিত্তিক কাঠামো প্রবর্তন করেছে।  সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া ভাতা কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম ধাপে ১২৯ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করে তাদের মধ্যে ক্রীড়া কার্ড বিতরণ করা হয়েছে। নির্ধারিত বেতনের পাশাপাশি সম্মাননা ও প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। সরকার পর্যায়ক্রমে এই সুবিধা বিস্তৃত করে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। নীতিমালা অনুযায়ী, অন্তর্ভুক্ত ক্রীড়াবিদদের প্রতি চার মাস অন্তর কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্রীড়াবিদকে তালিকা থেকে অপসারণের বিধান রাখা হয়েছে, যা জবাবদিহিতা নিশ্চিতের একটি অংশ হিসেবে বিবেচিত। সরকারি সূত্র জানিয়েছে, সকল ক্রীড়াবিদকে সমান বেতন প্রদানের নীতি গ্রহণ করা হলেও বেতনের নির্দিষ্ট পরিমাণ এখনো প্রকাশ করা হয়নি; এ বিষয়ে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, এই উদ্যোগ দেশের ক্রীড়া খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২৬ 0

তারেক রহমানকে নির্যাতনের অন্যতম হোতা ডিজিএফআই’র আরও এক সাবেক প্রধান গ্রেফতার

স্বাস্থ্য কমপ্লেক্সে মৌলিক সরঞ্জামের জন্য তহবিল শূন্য: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

১৩৩টি অধ্যাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে রাতে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের ‘দুর্নীতির আর স্বজনপ্রীতির‘ কারণেই গ্রামাঞ্চলের রাস্তার উন্নয়ন হয়নি: মির্জা ফখরুল

  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে জানিয়েছেন, গ্রামাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন বিগত সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে দীর্ঘদিন পেছিয়েছে। বর্তমানে বর্তমান সরকার পর্যায়ক্রমে এই রাস্তা পাকা করার উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা কর্মকর্তারা ফান্ডের অপব্যবহার করেছেন, তা এখন আমরা পর্যবেক্ষণ করতে পারছি। বিশেষ করে উত্তরাঞ্চলের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে অবহেলিত ছিল। বর্তমান সরকার গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।” এর পাশাপাশি মন্ত্রী উল্লেখ করেছেন, ২০০৮ সাল থেকে ঢাকা মহানগরীর ১২১টি সড়ক নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ৮৩টি উত্তর সিটি করপোরেশন ও ৩৮টি দক্ষিণ সিটি করপোরেশনের। নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক, বিশিষ্ট সাংবাদিক ও ২৪ জুলাই আন্দোলনের শহীদদের নামে। সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি আলোচিত হয়, যেখানে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০২৬ 0

নরসিংদীর বিদায়ী জেলা প্রশাসকের বিরুদ্ধের অভিযোগের পাহাড়

আজ সংসদে অভিষেক হলো ডেপুটি স্পিকার কায়সার কামালের

১১ জেলা প্রশাসককে প্রত্যাহার

0 Comments