বাংলাদেশ

পঞ্চগড়ে সার ডিলার নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ এপ্রিল ১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশন। বুধবার (১ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি, আর কৃষি উৎপাদনে রাসায়নিক সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে কৃষকের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে সরকার সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ প্রণয়ন করেছে।
তারা অভিযোগ করেন, নীতিমালা প্রণয়ন হলেও তা বাস্তবায়নে ধীরগতি রয়েছে। এজন্য কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দ্রুত সার ডিলার নিয়োগ ও সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় সংগঠনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান হক প্রধান, সাধারণ সম্পাদক হায়দার আলী বকুল, আবু নাহিদ লাবুসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
মানববন্ধনে বিএডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সদস্যরা অংশ নেন এবং দ্রুত নীতিমালা বাস্তবায়নের আহ্বান জানান।

 

বাংলাদেশ

আরও দেখুন
বাড়ীতে মজুদকৃত ৫৮০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

    বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে হান্নান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার লোহালিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে নিজ বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মজুদের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার বাড়ি থেকে ৫৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রশাসন জানিয়েছে, জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থবিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদদারদের আইনের আওতায় আনা হবে। অভিযানকালে বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বরিশাল এপ্রিল ১, ২০২৬ 0
ছবি:প্রতিনিধি

“সুন্দরবনকে অচিরেই দস্যুমুক্ত করা হবে”: শেখ ফরিদুল ইসলাম

ছবি: প্রতিনিধি

চকলেট কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মধুখালীতে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: প্রতিনিধি
নীলফামারীতে কালবৈশাখী তাণ্ডব, ২ শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত ও ফসলহানি

    নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জের চারটি ইউনিয়নে মঙ্গলবার (১ মার্চ) মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। একই সময়ে ৩৮ হেক্টর ভুট্টা ফসলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলঢাকার খুটামারা, ধর্মপাল, গোলনা এবং কিশোরগঞ্জের পুটিমারী ইউনিয়নে গভীর রাতে শুরু হওয়া ঝড় ও বৃষ্টিতে ঘরের চালা উড়ে যায়, গাছ ভেঙে পড়ে এবং অনেক জায়গায় টিন উড়ে গেছে। তবে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। উপজেলা কৃষি অফিসাররা জানিয়েছেন, জলঢাকা ও কিশোরগঞ্জের প্রায় ১৫০ হেক্টর ভুট্টা খেত ঝড়ে হেলে পড়েছে এবং ১২ হেক্টর জমিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানিয়েছেন, পুটিমারী ইউনিয়নের চারটি ওয়ার্ডে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কারণে বৈদ্যুতিক তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কিশোরগঞ্জ নেসকো কার্যালয় থেকে জলঢাকার টেংগনমারী এলাকা পর্যন্ত বুধবার বিকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। নেসকোর আবাসিক প্রকৌশলী শামসুল আরেফিন জানান, কয়েকটি পিলার হেলে গেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি চুরি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন মাঠে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তীব্র গ্যাস সংকট, জনজীবন চরম বিপর্যস্ত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে সার ডিলার নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী

  গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) সকালে শহরের রাজবাড়ী এলাকায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয়ে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে স্বাগত জানান। এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা নবাগত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাজীপুর জেলা পরিষদের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণের সমন্বয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। প্রতিটি উপজেলার চাহিদা অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং দীর্ঘদিনের অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

গাজীপুর এপ্রিল ১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

শেরপুরে স্টিলের ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন

ছবি: প্রতিনিধি

চরমোনাইয়ে রিজার্ভ লঞ্চ ডুবি, উদ্ধার অভিযান চলছে

0 Comments