শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইন থেকে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে খুচরা সার ডিলার আবু সালেহকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১০ জানুয়ারি) নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ডিলারের দোকান থেকে অনলাইনে কেনা ১০ বস্তা ভেজাল সার জব্দ করে এবং তা বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনলাইনে সার ক্রয় ও বিক্রয় আইনত অনুমোদিত নয় এবং এ ধরনের কর্মকাণ্ড কৃষি ও কৃষকদের জন্য ক্ষতিকর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অনুমোদনবিহীন সার ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী–ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) দিবসটি উপলক্ষে শহীদদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রংপুর সদরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার মো. মুজিবুল হক। সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালিরঞ্জন বর্মণ, মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার মঞ্জুরুল ইসলাম, রংপুর মহানগর ইউনিটের আব্দুস সাত্তার, লেখক ও সাবেক ছাত্রনেতা স. ম আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে শহীদ স্মৃতি অম্লান ও বালারখাল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ এপ্রিল সৈয়দপুরের প্রায় দেড় শতাধিক নিরীহ মানুষকে রংপুর সেনানিবাসের কাছে বালারখাল বধ্যভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। দিবসটি সৈয়দপুরবাসীর জন্য শোকাবহ দিন হিসেবে পালিত হয়ে আসছে।
বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে অভিযান শুরু হয়। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নগরীর ফুটপাত, প্রধান সড়ক, পার্ক ও বিনোদনস্থল থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে সাত দিন সময় দিয়ে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এরপরও যেসব দখলদার সরেননি, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ সব এলাকা দখলমুক্ত করা হবে এবং ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, নগরবাসীর স্বার্থে অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে এবং কোনোভাবেই ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করতে দেওয়া হবে না। এর আগে নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন দায়িত্ব নেওয়ার পর নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন বলে জানিয়েছে সিটি করপোরেশন।