রাজনীতি

খাগড়াছড়িতে এনসিপির নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

Icon
এইচ এম প্রফুল্ল
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ১২ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় দারুল আইতাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী।

সভায় এনসিপি জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম, জেলা সদস্য সচিব সুবোধ চাকমা, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ, যুবশক্তির সদস্য সচিব জাহেদা আক্তারসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
মিথ্যা চাঁদাবাজীর অভিযোগের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মুসলিম উদ্দিন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সদর ইউনিয়নের শালটিয়া পাড়া ঈদগাঁহ মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুসলিম উদ্দিন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চাওয়াই নদী থেকে বালু উত্তোলনকারী ও বালু ব্যবসায়ীদের কাছ থেকে ইউনিয়ন পরিষদের টোল আদায় করা হচ্ছে। গত ২১ ফেব্রুয়ারি টোল পরিশোধকে কেন্দ্র করে বালু ও ট্রাক্টর ব্যবসায়ী আনিসুর রহমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জেরে তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয় এবং পরদিন কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তিনি দাবি করেন, অভিযোগটি আক্রোশমূলক ও ভিত্তিহীন। এতে তার ব্যক্তিগত সুনাম ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর উপস্থিতিতে অভিযোগকারী প্রমাণ দিতে না পেরে ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’ বলে স্বীকার করেছেন বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অভিযোগকারী আনিসুর রহমান ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মুসলিম উদ্দিন ঘটনার সঠিক তথ্য তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২৫, ২০২৬ 0

হঠাৎ অসুস্থ জামায়াত আমির

আইন অনুযায়ী আওয়ামী লীগের বিষয় খতিয়ে দেখা হবে: মির্জা ফখরুল

হাসনাতের পর নাসীরুদ্দীনের পোস্টেও সোশ্যাল মিডিয়ায় ঝড়

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহর দুই শব্দের পোস্টে মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড়

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দের পোস্টে সাড়া ফেলেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ইফতারের পর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, “ইনকিলাব জিন্দাবাদ”। এই সংক্ষিপ্ত পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। মাত্র ৪৩ মিনিটের মধ্যে পোস্টটি আড়াই লাখ লাইক, ২০ হাজার কমেন্ট এবং প্রায় ৬,৫০০ শেয়ার সংগ্রহ করেছে। সমর্থক ও সমালোচক উভয় পক্ষই এই পোস্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই ঘটনায় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার জোর সৃষ্টি হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২৬ 0

মন্ত্রী শেখ রবিউল আলম ‘সমঝোতার’ কথা বলে চাঁদাবাজিকে বৈধ করছে: জামায়াতে ইসলামী

শহীদ মিনারে জামায়াত আমিরকে ঘিরে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা!

উজিরপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

দীর্ঘ প্রায় ১৮ মাস পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, কে বা কারা গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে বিকেল থেকে আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনার পর এলাকায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

বরিশাল ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
হাসনাত আবদুল্লাহ

চাঁদা নিতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখার নির্দেশ এমপি হাসনাতের

বগুড়া–৬ আসন ছাড়লেন তারেক রহমান

আফরোজা রিতা

মন্ত্রীসভায় কি থাকবেন আফরোজা রিতা?

0 Comments