বাংলাদেশ

মোরেলগঞ্জে প্রবাসীর জমি দখল ও জোরপূর্বক ধান কেটে নেওয়ার অভিযোগ

Icon
মোরেলগঞ্জ, বাগেরহাট
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওনের পৈত্রিক সম্পত্তির একটি অংশ দখল করে এক বিঘা ফসলি জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

 


 

সোমবার (১২ জানুয়ারি) সরেজমিন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের বাসিন্দা ও জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক শাহানুর রহমান শাহিন দীর্ঘদিন ধরে নিজের ক্রয়কৃত ও পৈত্রিক প্রায় পাঁচ একর জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় মালেক হাওলাদারের অনুসারীরা বর্গাচাষির চাষ করা এক বিঘা জমির আমন ধান জোরপূর্বক কেটে নেয় বলে অভিযোগ করা হয়।
বাদীপক্ষের দাবি, জমি দখলের পাশাপাশি বর্গাচাষি মিজানুর রহমান বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়েছে। এ ঘটনায় প্রবাসীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করা হয়েছে।

 


 

ভুক্তভোগী শাহানুর রহমান শাহিন বলেন, প্রভাবশালী একটি মহলের কারণে তারা এলাকায় থাকতে পারছেন না। ন্যায়বিচারের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মালেক হাওলাদার বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে, তবে এক বিঘা জমির ধান কাটার অভিযোগ সঠিক নয় এবং তিনি কাউকে হয়রানি করেননি।
মামলাটি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ধর্ষণের বিচার চাওয়ায় বাবার থেকে ছিনিয়ে নিয়ে কিশোরীকে হত্যা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়া এক কিশোরীকে অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদীর কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর বাবা বরিশালের বাসিন্দা। কাজের কারণে পরিবারসহ তিনি মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই সপ্তাহ আগে নূরার নেতৃত্বে ৫–৬ জনের একটি দল মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। এরপরও এলাকার মেম্বার আহমদ মীমাংসার চেষ্টা করলেও পরিবার বিচার পায়নি। গতকাল বিকেলে মেয়েকে খালার বাড়িতে রেখে ফেরার পথে স্থানীয়রা মেয়েটিকে বাবা থেকে ছিনিয়ে নেয়। পরিবারের দীর্ঘ অনুসন্ধানের পর আজ সকালে সরিষা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি, তবে অপরাধীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।    

নরসিংদী ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0

জামালগঞ্জ কলেজের ছাত্রী হোস্টেলে ‘কনডম কাণ্ডে’ দুই শিক্ষক বরখাস্ত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে বন্ধ চা কারখানা খুলে দিতে চা চাষীদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

ছবি: প্রতিনিধি

গ্রামপুলিশ নিয়োগ পরীক্ষায় জাতীয় সংগীত না লিখতে পারায় ৩৮ জনই বাদ

ছবি: প্রতিনিধি
রায়পুরায় নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা

নরসিংদীর রায়পুরা উপজেলায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়াকে স্বপদে দায়িত্ব পালনের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে সংবাদ সংগ্রহে থাকা স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে এলাকার নাগরিক সমাজ, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া ও তার সমর্থকরা মানববন্ধনে এসে বাধা দেন। এর আগে বিদ্যালয় মাঠে কর্মসূচি পালন করতে গেলে অংশগ্রহণকারীদের গালাগালি করে সেখান থেকে বের করে দেওয়া হয়। এ সময় কয়েকজন নারী ও একজন পুরুষকে মারধরের অভিযোগও ওঠে। মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে নূর শাখাওয়াত হোসেন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। তবে আদালতে এসব অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। এরপরও তিনি নিজ কার্যালয়ে যোগদান করতে পারছেন না বলে দাবি করেন বক্তারা। তাদের অভিযোগ, মানববন্ধন চলাকালে বাদল মিয়া ও তার সহযোগীরা ব্যানার ছিনিয়ে নেন এবং অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এ সময় আমজাদ হোসেনসহ আরও কয়েকজন মানববন্ধনকারীদের মারধর করেন। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তাহমিনা রেজা মৌসুমী বলেন, শিক্ষার্থীদের দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে মিছিল-স্লোগান করিয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানের ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আরেক প্রাক্তন শিক্ষার্থী নুরজাহান খানম ইতি বলেন, আদালত অধ্যক্ষকে স্বপদে বহালের রায় দিয়েছেন। তার দায়িত্বকালে শিক্ষার্থীদের ফলাফলের হার প্রায় ৯৯ শতাংশ ছিল, যা বর্তমানে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ঘটনার খবর পেয়ে রায়পুরা থানার আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সাংবাদিক নেতারা পেশাগত দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন মানববন্ধনের আয়োজকরা। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

রায়পুরা, নরসিংদী প্রতিনিধি> ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভালুকায় বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ, আহত ৫

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের দর্শনীয় স্থানগুলোতে শীত যেতেই  কমছে পর্যটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর রেলওয়ে কারখানায় এবার ঈদযাত্রার ১০৬ কোচ মেরামতের উদ্যোগ

সৈয়দপুরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষের চরম ভোগান্তি

নীলফামারীর সৈয়দপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কিনতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন। শহরের হাওয়ালদারপাড়া এলাকায় টিসিবির পণ্য বিক্রয়ের পয়েন্টগুলোতে দেখা যায় নারী-পুরুষ, বৃদ্ধ ও যুবক সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, অনেকেই পণ্য সংগ্রহ করতে না পেরে ফিরে যাচ্ছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১৮ হাজার ২১১ জন টিসিবি কার্ডধারী রয়েছেন। পৌরসভার ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের জন্য মেসার্স সাকিল ট্রেডার্স পণ্য সরবরাহ করছে। তবে প্রতিটি প্যাকেজের (৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২০০ গ্রাম চা) ক্রয় মূল্য ৬৯০ টাকা হলেও বাজার মূল্যের তুলনায় ৩০০–৪৫০ টাকা সাশ্রয় হলেও, দীর্ঘ লাইনের কারণে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বাড়ছে। রিকশা ভ্যানচালক জয়নুল আবেদীন বলেন, “পণ্য নিতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও সংগ্রহ করতে পারি না। এতে রোজগারও বন্ধ থাকে।” অন্যান্য ক্রেতারাও রোদের মধ্যে দাঁড়িয়ে অসুবিধার কথা জানাচ্ছেন। পণ্য সরবরাহকারি সাকিল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাকিল বলেন, “কার্ডধারীর সংখ্যা বেশি এবং খুচরা টাকা নিয়ে সমস্যা থাকায় বিতরণ ধীর। তবে যথাসম্ভব দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার পাটকেলঘাটায় আলমসাধু উল্টে এক গরু ব্যবসায়ী নিহত,আহত ৪

ছবি: সংগৃহীত

৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে মোহাম্মদপুর–আদাবর থেকে আটক ১০০

ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

0 Comments