বিনোদন

মেহজাবীন ও তাঁর ভাইকে মামলা থেকে অব্যাহতি দিল আদালত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ঢাকার আদালতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
ঢাকার আদালতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। নির্ধারিত দিনে আসামিপক্ষ লিখিত জবাব দাখিল করলে আদালত তা বিবেচনায় নিয়ে মামলা থেকে তাঁদের অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
এর আগে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে মেহজাবীন ও তাঁর ভাই তাঁকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। অভিযোগের বিষয়ে আদালত শুনানি নিয়ে অভিযোগের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় মামলা থেকে আসামিদের অব্যাহতি প্রদান করেন।

বিনোদন

আরও দেখুন
আজ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বিজয়–রেশমিকা, আলোচনায় রাশমিকার ছোট বোন

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের দুই জনপ্রিয় মুখ— রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে ঐতিহ্যবাহী আয়োজনে সম্পন্ন হচ্ছে তাঁদের বিবাহ অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলার পর আনুষ্ঠানিক পর্ব শুরু হয় আজ। তারকাখচিত অতিথি ও প্রভাবশালী পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। এদিকে বিয়ের প্রেক্ষাপটে আলোচনায় এসেছে অভিনেত্রীর কনিষ্ঠ বোন শিমান। পারিবারিক সূত্রে জানা যায়, দুই বোনের বয়সের পার্থক্য প্রায় ১৬ বছর। পরিবার সচেতনভাবেই শিমানকে জনপরিসর ও গণমাধ্যমের আলোচনার বাইরে রেখেছে, যাতে তিনি স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারেন। বিবাহ-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে দম্পতির নতুন জীবনপর্বের সূচনা হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের অভিনন্দন বার্তায় সরব রয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলো।

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬ 0
ছবি: ‍সংগৃহীত

মানিকগঞ্জে ওমর সানীর রেস্তোরাঁয় গ্রাহককে কুপিয়ে আহত

তানিয়া বৃষ্টি

মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় অস্ত্রোপচারে অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ধানুশ

২০ কোটির ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ ধানুশকে

রুমিন ফারহানার সঙ্গে ছবিকে ঘিরে আলোচনায় অপু বিশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়া রুমিন ফারহানাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ব্যক্তিগত ফেসবুক স্টোরিতে ওই ছবি শেয়ার করেন তিনি, যা পরবর্তীতে অনলাইন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ছবির সঙ্গে অপু বিশ্বাস বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং নারী নেতৃত্বের অগ্রযাত্রায় সমর্থন প্রকাশ করেন। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মন্তব্য, রাজনৈতিক প্রেক্ষাপটে এমন প্রকাশনা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে; অন্যদিকে অনেকেই এটিকে স্বাভাবিক সামাজিক সৌজন্য হিসেবে দেখছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানিয়েছেন—এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধি হিসেবে শিল্পের উন্নয়ন ও সংস্কৃতিচর্চায় ইতিবাচক ভূমিকার প্রত্যাশাই তিনি ব্যক্ত করেছেন। উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। ফল ঘোষণার পর থেকেই তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা বার্তায় সিক্ত হচ্ছেন।      

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৪, ২০২৬ 0
শবনম ফারিয়া

নির্বাচনি আলোচনার শীর্ষে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট

ওমর সানী

ধানের শীষে ভোটের ঘোষণায় বিতর্কে অভিনেতা ওমর সানী

রিনা খান

সংরক্ষিত আসনে এমপি হওয়ার আশা প্রকাশ করেছেন রিনা খান

শাকিবের ‘রকস্টার’এর নায়িকা নিয়ে রহস্য, পাকিস্তানি নায়িকা থাকার গুঞ্জন

ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঈদুল আজহার জন্য প্রস্তুতি শুরু করেছে। সিনেমার নায়িকা নিয়েও উৎসাহিত গুঞ্জন তৈরি হয়েছে—একদিকে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা প্রধান চরিত্রে সম্ভাব্য, অন্যদিকে দ্বিতীয় নায়িকার চরিত্রে পাকিস্তানি কোনো অভিনেত্রী অন্তর্ভুক্ত হওয়ার ইঙ্গিত রয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, মিথিলা ইতোমধ্যে পরিচালক আজমান রুশোর সঙ্গে একাধিক মিটিং করেছেন এবং তার চরিত্রটি প্লটে পছন্দ করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং দ্বিতীয় নায়িকার নাম প্রকাশ করা হয়নি। পরিচালক জানিয়েছেন, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো মন্তব্য করা হবে না। শাকিব খান বর্তমানে ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। এর শুটিং শেষের পর দুই সপ্তাহের বিরতি নিয়ে তিনি ‘রকস্টার’ সিনেমার শুটিং শুরু করবেন। ঈদের আগে থেকেই সামাজিক মাধ্যমে সিনেমাটিকে ঘিরে রহস্য, চমক ও আলোচনার ঢেউ দেখা দিয়েছে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৬ 0

আজ প্রিয়জনকে মিষ্টতায় ভরিয়ে দেওয়ার দিন

পরীমনি

পরীমনিকে বিদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি

ছবি: সংগৃহীত

প্রেমের গুঞ্জনে আলোচনায় সিয়াম–সুস্মিতা

0 Comments