ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে মোট ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭৫০ টাকা। তবে তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৭৬৮ টাকার।
আজাদের কোনো ব্যক্তিগত গাড়ি বা বাড়ি না থাকলেও২৭ কোটি টাকা ঋণ রয়েছে বলে জানা গেছে।
গত সাত বছরে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ ও অর্থ বেড়েছে ৮৪১ গুণ। শোধ হয়েছে কোটি টাকার ঋণও।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামায় তিনি নিজের এবং তার উপর নির্ভরশীল স্ত্রী-সন্তানের আয়, সম্পদ ও ঋণের তথ্য উল্লেখ করেছেন। যাতে বলা হয়েছে, আজাদের তুলনায় বর্তমানে তার স্ত্রী খন্দকার নাঈমা নুসরাতের সম্পদ ১২ গুণেরও বেশি।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আড়াইহাজার উপজেলার এই আসনটিতে ধানের শীষের প্রার্থী হয়েছিলেন তিনি। বর্তমানে আজাদ বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক।
ফেনীতে ২০২৬ সালের হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) শহরের একটি কনভেনশন হলে হামযা এয়ার ইন্টারন্যাশনালের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক স্কলার ড. নুরুল ইসলাম মাক্কী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিদ্দিক উল্লাহ এবং মাওলানা মেজবাহ উদ্দিন। সভাপতিত্ব করেন মাওলানা ইয়াকুব ফারুকী। হামযা এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজযাত্রীদের হজের বিধান, করণীয় এবং সতর্কতা বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। আয়োজকরা জানান, সুষ্ঠু ও নিরাপদ হজ সম্পন্নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দ্রুতগতির একটি পাথরবোঝাই ডাম্প ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সিহাব হোসেন (১৯) ও মো. সোয়াদ (৬)। তারা জেলা সদরের পশ্চিম কুচিয়ার মোড় এলাকার মৃত তরিকুল ইসলাম বাবুর ছেলে। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে পরিবারসহ বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মো. হোসেনসহ আরও তিনজন আহত হন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং সুরতহাল প্রতিবেদন ছাড়াই মরদেহ দাফনের জন্য নিয়ে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত বা কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গণমানুষের নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে তিনি সন্তোষ-এ অবস্থিত ঐতিহাসিক সমাধি প্রাঙ্গণে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে মন্ত্রিসভার সদস্য, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভাসানীর আদর্শকে গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, কৃষকের কল্যাণে ভাসানীর স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল থেকেই ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।