বাংলাদেশ

রংপুরে গনভোট সচেতনতা সভা

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ জানুয়ারী ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রংপুরে ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন করার জন্য শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান বক্তা, ভোটের জনসচেতনতা প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ কালো কালি দিয়ে লেখা হলেও তার অক্ষরগুলো ছিল জুলাই শহীদদের রক্তে লেখা। এটি মনে রাখলেই সনদ ভুলবেন না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংস্কার এবং বিচার—এই তিনটি আকাঙ্ক্ষা গণ-অভ্যুত্থানের মূল চেতনা।”

 


 

তিনি আরও বলেন, “গণভোটের মাধ্যমে এই আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই ভোটারদের দায়িত্বজ্ঞান নিয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে। সংস্কার ছাড়া যে সরকার ক্ষমতায় আসবে, তাদের স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে।”

 


 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার আবদুল মজিদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলার মসজিদের ইমাম ও মোয়াজ্জেমরা অংশ নেন।

বাংলাদেশ

আরও দেখুন
সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ অনুপস্থিত ২৮ জন

  নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর প্রথম দিন মঙ্গলবার (২১ এপ্রিল) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিয়মিত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ছয়টি কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন কেন্দ্রে মোট ২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়—   •    সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৪৪ জনের মধ্যে ৯৪১ জন উপস্থিত।  •    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৪৬ জনের মধ্যে ৫৪৫ জন উপস্থিত।  •    সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে ৭৯৩ জনের মধ্যে ৭৮৩ জন উপস্থিত।  •    লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪৬৭ জনের মধ্যে ২ জন অনুপস্থিত।  •    সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ (ভেন্যু কেন্দ্র) দাখিল পরীক্ষায় ৩৬৩ জনের মধ্যে ৩৫১ জন উপস্থিত।  •    সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় সকল পরীক্ষার্থী উপস্থিত ছিল।  উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, পরীক্ষা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং কঠোর নজরদারি বজায় রয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৪

ধ্বংসের পথে ৩০০ বছরের পুরানো জোড়া শিবমন্দির, জরুরি সংস্কারের দাবি

ছবি: প্রতিনিধি

১২০ কেজি গাজা ও মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক

ছবি: প্রতিনিধি
২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ, মহালছড়িতে প্রজনন মৌসুমে কঠোর নজরদারি

  কাপ্তাই হ্রদের মাছের প্রজনন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ২৫ এপ্রিল ২০২৬ থেকে সকল ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে ২০ এপ্রিল অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন এবং হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। নিষেধাজ্ঞাকালে হ্রদে মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ, শুকানো ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আদেশ অমান্য করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা কার্যকর থাকলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এ সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, প্রজনন মৌসুমে এ ধরনের নিষেধাজ্ঞা নিয়মিতভাবে দেওয়া হলেও এ বছর পানির স্তর ও প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।    

মহালছড়ি প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাজা শেষের আগেই প্রাণ ঝরল যুবকের, সীমান্তে ফিরল লাশ হয়ে

রাজশাহী মেডিকেলে চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে দুইজন আটক, ইন্টার্নদের কর্মবিরতি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ক্যাশলেস সেবায় পুবালী ব্যাংক

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে অষ্টসাধুর স্মরণে কর্নেল তাহের মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

  ফরিদপুরে ১৯৭১ সালের ২১ এপ্রিল শ্রীধাম শ্রী অঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত আট সাধুর স্মরণে শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শহরের গোয়ালচামটে বিপ্লবী কর্নেল তাহের মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড শেখ আশরাফ উদ্দিন তারার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্কশেখর ব্রহ্মচারী। এছাড়া সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৯৭১ সালের ওই দিনে কীর্তনরত অবস্থায় বিনা উস্কানিতে পাকিস্তানি বাহিনী আটজন সাধুকে হত্যা করে। তারা এ ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে নিহতদের শহীদ মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে প্রার্থনা ও এক মিনিট নীরবতা পালন করা হয়।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ২১, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের ২২টি বিহারি ক্যাম্পে বিদ্যুৎ বকেয়া ৬৭ কোটি টাকা, অবৈধ সংযোগ বাড়ছেই

ছবি: প্রতিনিধি

নির্বাচনকে কেন্দ্র করে তিনদিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম

নরসিংদীতে ২ ঘন্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার

0 Comments