শিরোনাম

তালায় সীমানা পিলারসহ ৪ জন আটক

তালায় সীমানা পিলারসহ ৪ জন আটক

০২

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাড়ি থেকে সীমানা পিলারসহ চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে কলাগাছি গ্রামের ভোলানাথ সানা রয়েছেন। অপর তিনজন খুলনার পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরের মাটির নিচে সীমানা পিলারটি রাখা ছিল। সেটির সত্যতা যাচাই ও সম্ভাব্য ক্রয়-বিক্রয় সংক্রান্ত আলোচনার জন্য খুলনার বিভিন্ন এলাকা থেকে কয়েকজন ব্যক্তি সেখানে আসেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সীমানা পিলারসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সীমানা পিলার কেনাবেচার তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পিলারসহ চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর