শিরোনাম
ফকিরহাটে প্রান্তিক জেলেদের মাঝে ৮০টি ছাগল, খাদ্য ও ওষুধ বিতরণ
ফকিরহাটে প্রান্তিক জেলেদের মাঝে ৮০টি ছাগল, খাদ্য ও ওষুধ বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ জন প্রান্তিক জেলের মাঝে ৮০টি ছাগল, ছাগলের খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) উপজেলা অডিটোরিয়াম চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়। প্রতিজন জেলেকে ৪টি করে ছাগল দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, মাছের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি এবং জীবনমান উন্নয়নে সরকার এ ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।

উপকারভোগীরা জানান, ছাগল পালন তাদের পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক হবে এবং স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মৎস্য বিভাগ জানিয়েছে, জেলেদের টেকসই জীবিকা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।