শিরোনাম

ইজিবাইক স্ট্যান্ডে হামলার অভিযোগে মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইজিবাইক স্ট্যান্ডে হামলার অভিযোগে মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইজিবাইক স্ট্যান্ডে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইজিবাইক শ্রমিকরা।

রোববার (১৭ মে) দুপুর ১২টায় বারইখালী ২ নম্বর ওয়ার্ড স্টিল ব্রিজ সংলগ্ন সড়কে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ও ইজিবাইক চালক সমিতির সভাপতি ছগির হোসেন খান অভিযোগ করেন, বারইখালী-জিউধরা সোমাদ্দারখালী সড়কে দীর্ঘদিন ধরে ৪৫টি ইজিবাইক চলাচল করছে। গত বৃহস্পতিবার যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম ও তার ভাই মুন্না লোকজন নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান।

এ সময় হামলায় ইজিবাইক শ্রমিক রনি হাওলাদার, ফয়সাল হোসেন জনি, ইমরান আল আমিন, মফিজুলসহ ৬ থেকে ৭ জন আহত হন বলে অভিযোগ করা হয়। এছাড়া ক্যানসার আক্রান্ত চায়ের দোকানি পলাশ হাওলাদারকেও মারধর করা হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা পরে ইজিবাইক শ্রমিকদের অফিস কক্ষ বন্ধ করে দেয়। এ ঘটনায় আহত পলাশ হাওলাদার বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সংবাদ সম্মেলন থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিকরা।

এসময় আহত পলাশ হাওলাদার, শাহিন সেফাই, আলম শেখ, তরিকুল ইসলাম মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর