শিরোনাম

ফকিরহাট উপজেলা চ্যাম্পিয়ন ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা

ফকিরহাট উপজেলা চ্যাম্পিয়ন ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এ চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শিরোপা জয়ের পর ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা পারভীন। প্রধান অতিথি ছিলেন খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মহল্লা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন শেখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কাজী মাসুদুর রহমান। পরে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করেন রয়েল বাণিজ্যের স্বত্বাধিকারী শেখ ইমরান হোসেন।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ক্ষুদে খেলোয়াড়দের সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর