২০২৫ সালে খুলনা ছিল এক ভয়ংকর বাস্তবতার নগরী। শহরের মানুষ রোজ সকাল থেকে রাত পর্যন্ত আতঙ্কে কাটিয়েছে। শহর ও জেলার বিভিন্ন এলাকা, সড়ক, নদী তীর, আদালত চত্বরে সন্ত্রাস ও হত্যার দখলে। এক বছরের প্রতিবেদনে দেখা গেছে, খুনের সংখ্যা ৮৩, যার মধ্যে নগরীতে ৩৬ এবং জেলা এলাকায় ৪৬টি। নদী থেকে উদ্ধার হয়েছে কমপক্ষে শতাধিক লাশ। প্রকাশ্যে আদালত চত্বরে জোড়া খুন, একই পরিবারে তিনজন হত্যাসহ নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ সন্ত্রাসের চিত্র ফুটে উঠেছে।
আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো, ১১ জুলাই দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় সাবেক যুবদল নেতা মাহাবুবুর রহমান মোল্লাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা করা হয়। ১৭ নভেম্বর মুক্তা কমিশনারের বাড়ির সামনে বৃদ্ধা মহিদুন্নেছা এবং তার দুই নাতি ফাতিহা ও মুস্তাকিম নিহত হন। একই দিনে সোনাডাঙ্গা করিমনগরে আলাউদ্দিন মৃধা গৃহে ঢুকে হত্যা করা হয়। ৩০ নভেম্বর জেলা আদালত চত্বরে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয়। ১৮ ডিসেম্বর শলুয়া বাজারে ইমদাদুল হক মিলন এবং ১৪ ডিসেম্বর রূপসা উপজেলার খানজাহান আলী সেতুর কাছে যশোরের সন্ত্রাসী সাগর নিহত হন।
পুলিশ জানিয়েছে, নগরীতে ৩৬টি খুনের মামলা হয়েছে। হত্যার ১৪টি মূল কারণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদক ও সন্ত্রাসী গ্রুপের আধিপত্য ১৩টি, পারিবারিক কলহ ৬টি, প্রেমঘটিত হত্যা ২টি, ইজিবাইক চুরি ২টি, পরকীয়া ২টি, জমি বিরোধ ২টি, চোরাই স্বর্ণ বিক্রয় ১টি, ব্যবসায় টাকা লেনদেন ২টি, টিসিবির লাইনে বিরোধ ১টি, বন্ধু কর্তৃক হত্যা ১টি, মারামারি ঠেকাতে গিয়ে হত্যা ১টি, চুরির উদ্দেশ্যে ঢুকে হত্যা ১টি এবং অজ্ঞাত কারণে ২টি। ২৩টি হত্যা রহস্য উদ্ঘাটিত হলেও ১৩টির রহস্য এখনও সমাধান হয়নি।
মাসভিত্তিক খুনের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ৫, ফেব্রুয়ারি ২, মার্চ ৬, এপ্রিল ৯, মে ১০, জুন ৯, জুলাই ২, আগস্ট ১১, সেপ্টেম্বর ৬, অক্টোবর ১৩, নভেম্বর ৬, ডিসেম্বর ৪টি। থানাভিত্তিক : সদর ১০, সোনাডাঙ্গা ৯, লবণচরা ৫, হরিণটানা ৪, খালিশপুর ৩, দৌলতপুর ৩, আড়ংঘাটা ২। জেলার মধ্যে রূপসা ১৩, তেরখাদা ২, দিঘলিয়া ৩, ফুলতলা ৭, ডুমুরিয়া ৭, বটিয়াঘাটা ৪, দাকোপ ৬, পাইকগাছা ১, কয়রা ৩।
২০২৫ সালে শহরে সাতটি বড় সন্ত্রাসী গ্যাং সক্রিয়। শীর্ষ চরমপন্থি নেতাদের জামিনে মুক্তির পর, দৌলতপুরের টাইগার খোকন হত্যা মামলার সাজাপ্রাপ্ত নাসিমুল গণি ও আরমান শেখ আত্মগোপনে রয়েছেন। পুলিশ বলছে, এ কারণে শহরে নতুন গ্যাং আধিপত্য শুরু করেছে এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘাত বাড়ছে। জাতীয় নাগরিক পার্টির নেতা মোতালেব শিকদারের হত্যাচেষ্টায় সুটার ঢাকাইয়া শামীম ও মাহাদিন গ্রেপ্তার হয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, ২০২৫ সালে ৩৬টি খুনের মামলার মধ্যে মাদকের আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য দেখাতে ১৩টি হত্যার ঘটনা ঘটে।
র্যাব-৬-এর কর্মকর্তা নিস্তার আহমেদ জানান, নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার সঙ্গে যুক্ত কিছু সন্ত্রাসী গ্রুপের কার্যক্রম বছরজুড়ে বৃদ্ধি পেয়েছে। আমরা পুলিশের সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি।
নাগরিক সমাজের সদস্য সচিব এড. বাবুল হাওলাদার বলছেন, শহরে সহিংসতা ও হত্যার মাত্রা বেড়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও র্যাবের কার্যক্রম যথাযথ হলেও, সামাজিক সচেতনতা ও প্রতিবন্ধকতা না থাকায় অপরাধীরা আরও আগ্রাসী হয়ে উঠেছে।
রূপসা উপজেলার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। গত এক বছরে সেখানে ১৩টি হত্যাকাণ্ড ঘটেছে, অধিকাংশ গুলিতে। পুলিশ ও বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কুখ্যাত সন্ত্রাসীদের জামিনে মুক্তির ফলে এলাকায় আধিপত্যের লড়াই বেড়েছে। চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবহার ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করেছে।
পুলিশ বলছে, সোর্স নেটওয়ার্ক শক্তিশালী করতে হবে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, খুলনার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামাজিক সচেতনতা, রাজনৈতিক সহযোগিতা ও আইন-শৃঙ্খলা কার্যক্রম একযোগে প্রয়োজন।

ফরিদপুরের সালথা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘমেয়াদি বিরোধের জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহত অন্তত ১০ জনের মধ্যে ৭ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের তথ্যে জানা গেছে, হেমায়েত মাতুব্বর ও ফারুক মাতুব্বরের সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমি মাপার সময় কথাকাটাকাটি থেকে হাতাহাতিতে রূপ নেয়, পরে প্রায় ২০০–৩০০ জন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে একের পর এক শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জ্বর, কাশি ও শরীরে র্যাশ নিয়ে অসুস্থ ৬ শিশুকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে ডিমলা ও ডোমার থেকে একজন করে এবং সদর উপজেলা থেকে চারজন শিশু রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিনে এসব শিশু একই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। সংক্রমণের আশঙ্কায় তাদের আলাদা করে রাখা হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানান, রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ বলা যাচ্ছে না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামক রোগ প্রতিরোধে সতর্কতা ও টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়।
পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌয়ালদের হাতে বনে প্রবেশের অনুমতিপত্র তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ বছর ৬০ দিন ধরে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে পারবেন মৌয়ালরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে তৎপর জলদস্যুদের নির্মূলে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে এবং দস্যুদের পাশাপাশি তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, সুন্দরবনের মধু আন্তর্জাতিকভাবে পরিচিত একটি প্রাকৃতিক সম্পদ। এর সুনাম অক্ষুণ্ন রাখতে মধুতে ভেজাল মেশানো থেকে বিরত থাকতে হবে এবং গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সুন্দরবননির্ভর জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষা, নিরাপদ মধু সংগ্রহ এবং বনসম্পদ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো নির্ধারিত সময় অনুযায়ী এবারও সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে।