খাগড়াছড়িতে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এনসিপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার ত্যাগকে উপেক্ষা করে এনসিপি আজ স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে।
এর আগে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সচিব মো. আব্দুর রহমান ছায়াদ, নিরুপন চাকমা ও বেলাল হোসেনের নেতৃত্বে সাড়ে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা অভিযোগ করেন, এনসিপি ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার থেকে সরে এসে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করেছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট ও অনিমেষ চাকমা রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসেবে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে। ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন তরমুজবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং বহু যাত্রী আহত হন। দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজের মালিক জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। পিকআপচালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন উদ্ধার করে এবং নিহতের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭৬টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি স্ট্যান্ডার্ড নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী এবং এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।