বাংলাদেশ

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ এপ্রিল ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুরে লাখো মানুষের উপস্থিতিতে বিশাল “শানে রিসালাত ইন্টারন্যাশনাল সুন্নি কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) মাগরিব নামাজের পর শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে এ ধর্মীয় মহাসম্মেলন চলে। এতে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।


সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পাকিস্তানের ইসলামিক স্কলার পীরজাদা মুহাম্মদ রাযা সাকিব মুস্তাফায়ী। তিনি মুসলিম উম্মাহর ঐক্য, রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ এবং পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সৈয়দ এরশাদ আহমেদ বোখারী। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিমসহ স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলেম-ওলামা, ইমাম, খতিব ও বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

 

বাংলাদেশ

আরও দেখুন
পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসেবে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ থাকবে। ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি
ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫

  ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবনা তলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন তরমুজবোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এবং বহু যাত্রী আহত হন।   দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজের মালিক জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। পিকআপচালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতরদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যানবাহন উদ্ধার করে এবং নিহতের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা চালক আহত

পৌর প্রশাসকের তদারকিতে সৈয়দপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি
সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

  নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের বিমানবন্দর সড়কে প্রতিষ্ঠানের নিজস্ব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭৬টি ইভেন্টে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পাশাপাশি স্ট্যান্ডার্ড নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী এবং এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শেষে প্রধান অতিথি বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

0 Comments