জাতীয়

শুল্ক কমলেও এনইআইআর কার্যক্রম বন্ধ নয়: ফয়েজ তৈয়্যব

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ফয়েজ আহমদ তৈয়্যব
ফয়েজ আহমদ তৈয়্যব

এনইআইআর কার্যক্রম ঘিরে সৃষ্ট অস্থিরতার মধ্যেও সরকারের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এবং ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে। তবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ কার্যক্রম কোনোভাবেই বন্ধ করা হবে না।
ফয়েজ তৈয়্যব আরও বলেন, দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করে ‘অপরাধের লাইসেন্স’ দাবি করা আইনসম্মত নয়। এ সময় তিনি বিটিআরসি ভবনে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানান। বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরে সংস্থাটির ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
একই দিন কয়েক দফা দাবিতে কারওয়ান বাজার মোড়ে আবারও জড়ো হন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ব্যবহার করে। পুলিশ জানায়, দুপুর ১টা ৩৫ মিনিটের পর থেকে দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যদেরও নামানো হয়।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) জানিয়েছে, এনইআইআর চালুর প্রতিবাদ ও গ্রেপ্তারদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, সরকারের ঘোষণানুযায়ী ১ জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, যার আওতায় দেশে ব্যবহৃত সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেজে অন্তর্ভুক্ত হচ্ছে।

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও টিকা সংরক্ষণে অনিয়মের অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশজুড়ে হামের টিকার সঠিক সংরক্ষণ না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রান্তিক এলাকার অনেক টিকাকেন্দ্রে নির্ধারিত ২–৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হচ্ছে না, যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ করছে। মন্ত্রী আরও অভিযোগ করেন, স্বাস্থ্য খাতের ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও কিছু কোম্পানিকে সুবিধা প্রদানের প্রবণতা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আগামী বছরের মধ্যে স্বাস্থ্য খাতকে ১০০ শতাংশ দুর্নীতিমুক্ত করা হবে। সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকা সত্ত্বেও সফলতা নির্ভর করছে প্রশাসন, স্বাস্থ্যকর্মী ও ওষুধ কোম্পানির সম্মিলিত উদ্যোগের ওপর। স্বাস্থ্য খাতের টেকসই উন্নয়ন ও জনসুরক্ষা নিশ্চিত করতে এই তিন খাতকে নৈতিকতার এক সূত্রে আবদ্ধ করা জরুরি, উল্লেখ করেন মন্ত্রী। উল্লেখযোগ্য, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২ এপ্রিল ও সারা দেশে ৩ মে থেকে শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৬ 0

করোনা ভ্যাকসিন কিনতে ব্যয় ৪,৩৯৪ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন

অ্যাডভোকেট মো. আবুল হাসান

নিয়োগ বাতিল হলো সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের

দীর্ঘ ১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা

দীর্ঘ সময় পর শিক্ষকদের আর্থিক সুবিধা পুনর্বিন্যাসে উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রায় ১৭ বছর ধরে অপরিবর্তিত থাকা উৎসব ভাতা চলতি বছরে ১০ শতাংশ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।  সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই ভাতা বৃদ্ধি দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং সম্ভাব্য ক্ষেত্রে আসন্ন ঈদুল আজহার পূর্বেই তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিবেচনার বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহলের অভিমত, উৎসব ভাতা বৃদ্ধি ও বেতন কাঠামোর সংস্কার বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক সুরক্ষা জোরদার হবে এবং পেশাগত স্থিতিশীলতা ও আগ্রহ বৃদ্ধি পাবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্পে একনেকের চূড়ান্ত অনুমোদন

প্রধানমন্ত্রীর অনুমোদনেই স্থির হবে পহেলা বৈশাখে ইলিশ রফতানি: মৎস্যমন্ত্রী

তনু হত্যা মামলায় নতুন ধাপ, তিনজনের ডিএনএ পরীক্ষা আদেশ

১২ মে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের ভোট

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।  সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ১১তম কমিশন সভার পর এ তথ্য জানিয়েছেন তিনি। আখতার আহমেদ জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনও ৯ মে অনুষ্ঠিত হবে এবং এসব নির্বাচনের গুরুত্ব ১২ ফেব্রুয়ারির সাধারণ ভোটের সমান। কমিশন জানিয়েছেন, চলতি নির্বাচনের ৫০টি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার নির্বাচন সামগ্রী সংরক্ষণ করা হবে এবং তা এক বছর পর্যন্ত রাখা হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসন অনুযায়ী মনোনয়ন দেবে এবং মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। আইন অনুযায়ী সাধারণ আসনের নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের ভিত্তিতে, কমিশনের লক্ষ্য দ্রুত এই নির্বাচন সম্পন্ন করা।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

সড়ক ও সেতুমন্ত্রণালয়ে ২৩ পদে নিয়োগ

ড. ইউনূসের মার্কিন চুক্তি আলোচনার বাইরে ছিলাম আমি: আসিফ নজরুল

ছবি: প্রতিনিধি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর কূটনৈতিক বৈঠক

0 Comments