রাজনীতি

সাতক্ষীরায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ জানুয়ারী ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরা বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এ এস এম আব্দুর রব ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মোড়লের নেতৃত্বে বাজারের বিভিন্ন আড়তদার, খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন, ৪ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী ফিরোজ হাসান এবং জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমানসহ স্থানীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। নেতারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আব্দুর রউফকে জয়যুক্ত করার আহ্বান জানান।

 

রাজনীতি

আরও দেখুন
নালিতাবাড়ীতে জামায়াতের নির্বাচনী সমাবেশ: বিপুল ভোটে বিজয়ের আহ্বান

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এক বড় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নন্নী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরে ভোটারদের সমর্থন কামনা করেন। সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফসার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল মোমেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা মো. তাজুল ইসলাম। এছাড়া ব্যবসায়ী নেতা শামসুল আলম সওদাগর, জকসু নির্বাচিত নেতা মো. মুস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নালিতাবাড়ীর কৃতীসন্তান মু. গোলাম কিবরিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। জনসভায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ী,শেরপুর ফেব্রুয়ারি ৩, ২০২৬ 0

“আইডি হ্যাক নয়, মিথ্যা বলে নিজেদের রক্ষা করছে”: তারেক রহমান

ছবি: প্রতিনিধি

জামায়াত সংখ্যালঘুতে বিশ্বাস করে না, ১৮ কোটি জনগুষ্টিকে নিয়ে আগামীর দেশ গড়তে চাই: আজহারুল ইসলাম

ছবি: সংগৃহীত

তরুণ ভোটারদের সঙ্গে ‘চায়ের আড্ডা’য় জাইমা রহমান

ছবি: প্রতিনিধি
“আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ”: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আর সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন মানবিক নেতা ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ডা. শফিকুর রহমান।” সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে সাদিক কায়েম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল উল্লেখ করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধিকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ আজ ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উত্তরবঙ্গের দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, যোগ্য ও সৎ নেতৃত্বের অভাবে এই অঞ্চলের মানুষ বারবার বৈষম্যের শিকার হয়েছে। এই পরিস্থিতি পরিবর্তনে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট তরুণ, সৎ ও যোগ্য নেতৃত্বকে সামনে এনেছে। তিনি আরও বলেন, “হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে আমরা অবশ্যই হ্যাঁ ভোটকে বিজয়ী করবো।” নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ জামায়াত ও শিবিরের নেতারা। এর আগে ডাকসু ভিপি সাদিক কায়েম ঢাকা থেকে বিমানে সৈয়দপুর পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শহরের হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করেন এবং সৈয়দপুর শহরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগে অংশ নেন।

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের দুটি আসনে জমে উঠেছে নির্বাচনী  প্রচারণা

ছবি: প্রতিনিধি

জাতীয় পার্টির প্রার্থীর গাড়িবহরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

“নারী নেতৃত্ব ও শ্রমকে ঘৃণ্যভাবে অবমূল্যায়ন করছে একটি রাজনৈতিক দল”: তারেক রহমান

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে দুই উপজেলায় বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অজ্ঞাত ব্যক্তি আগুন ধরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৃথকভাবে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনে প্রার্থীর নির্বাচনী এজেন্ট নওফল জমির অভিযোগ করেন, ধাক্কামারা ইউনিয়নের জতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসা সংলগ্ন ব্যানারে শনিবার রাতের দিকে অগ্নিসংযোগ করা হয়। একই রাত তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় অজ্ঞাত ব্যক্তি দাহ্য পদার্থ ছিটিয়ে ব্যানারে আগুন ধরিয়ে দেন, যা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুই ঘটনায় বিএনপির জেলা ও ইউনিয়ন নেতারা পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিএনপি অভিযোগ করছে, এ ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতে সংঘটিত হয়েছে।  

আমির খসরু লাবলু ফেব্রুয়ারি ২, ২০২৬ 0

নীলফামারী-৪ আসনে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠছে ভোটের মাঠ

ছবি: প্রতিনিধি

বরিশালে বিএনপি আয়োজিত নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

“জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়”: মির্জা ফখরুল

0 Comments