বরিশালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিভিন্ন দলের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন।
শনিবার (২ মে) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করেন।
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগ্রহী নেতাকর্মীরা সদস্য ফরম পূরণ করে দলে যুক্ত হয়েছেন। এ সময় গণঅধিকার পরিষদ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতা যোগ দেন।
অনুষ্ঠানে আগ্রহী নতুন সদস্যদের হাতে এনসিপির সদস্য ফরম তুলে দেওয়া হয় বলে জানান আয়োজকরা।
গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থান এবং রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড়ের ডোকরোপাড়া এলাকায় জজকোর্টের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে তারা জড়ো হন। পরে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীমোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক শ্রমিক দিবসকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঘোষণা অনুযায়ী, শুক্রবার (১ মে) শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক দিবসের এই কর্মসূচিতে কয়েক লাখ মানুষের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশকে ঘিরে রাজধানীতে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চলছে। নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবার মে দিবস পালিত হচ্ছে, যা শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি-দাওয়ার নতুন রাজনৈতিক বার্তা দেবে।
গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার (ঠাকুর)। তার এ মনোনয়নকে ঘিরে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। পাশাপাশি বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। জানা গেছে, সুবর্ণা ঠাকুর বর্তমানে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। বিএনপির একাধিক নেতাকর্মী জানিয়েছেন, দলে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিষয়। তবে অন্য দল থেকে সরাসরি এসে মনোনয়ন পাওয়া দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য হতাশাজনক।