রাজনীতি

“সুন্দরবন উপকূলীয় মানুষের পানীয় জলের সংকটের সমাধান করবে বিএনপি”: ফরিদুল ইসলাম

Icon
বাগেরহাট
প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সুন্দরবনের উপকূলীয় এলাকার মানুষের পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নির্বাচনী জনসভায় তিনি বলেন, “এ এলাকার প্রধান সমস্যা সুপেয় পানীয় জল। দায়িত্বে এলে যেকোনো মূল্যে এটি নিশ্চিত করা হবে। এছাড়া রাস্তা-ঘাট ও আধুনিক সুযোগ-সুবিধাও উন্নত করা হবে। এজন্য জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের সুরক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান।

রাজনীতি

আরও দেখুন
সাতক্ষীরা ৩ আসনের বিএনপির ২৮ নেতা-কর্মী বহিষ্কার

সাতক্ষীরার-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের বিএনপির ২৮ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল আলমের বল প্রতিকের নির্বাচনী প্রচারণায় জড়িত ছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে কালিগঞ্জের ১৬ ও আশাশুনির ১২ জন নেতা-কর্মীর বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও প্রার্থী কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং জেলা আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের অনুমোদনে। বিএনপির সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।  

সাতক্ষীরা ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0

“আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই”: ডা. শফিকুর রহমান

ছবি: প্রতিনিধি

“সুন্দরবন উপকূলীয় মানুষের পানীয় জলের সংকটের সমাধান করবে বিএনপি”: ফরিদুল ইসলাম

জামায়াতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

“গুপ্ত দলের নেতারা নারী ও জনগণকে অসম্মান করছেন”: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই দেশের কিছু গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালিম হয়ে উঠেছে, যাদের কাছে মা-বোনদের নিরাপত্তা নেই। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “বাংলাদেশ চলবে জনগণের রায়ের মাধ্যমে। কিন্তু কিছু গুপ্ত নেতা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে, নারীদের অসম্মান করছে। তারা ক্ষমতায় এলে জনগণের জীবন দুর্বিষহ হবে।” তারেক বলেন, এই গুপ্ত নেতারা আগেও স্বৈরাচার সরকারের সঙ্গে একত্রে কাজ করেছে। তারা ৭১, ৮৬, ৯৬ ও গত ১৫ বছরে ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল। “যারা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, তাদের কাছে মানুষের মর্যাদা নেই,” যোগ করেন তিনি। বরিশালের নদী ভাঙনসহ স্থানীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, “এই সমস্যা সমাধানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিএনপি জিতলে জনগণের কল্যাণে কাজ করবে।” চেয়ারপারসন আরও বলেন, নারী-পুরুষ একত্রে কাজ করতে হবে, তা না হলে উন্নত দেশ গড়ে তোলা সম্ভব নয়। গুপ্ত দলগুলোর বিদ্বেষপূর্ণ বক্তব্য ও আচরণ থেকে জনগণকে সতর্ক থাকতে হবে।

বরিশাল ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

“জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করছে”: মির্জা ফখরুল

ছবি: প্রতিনিধি

জনগণ যেন ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের ‘লাল কার্ড’দেখায়: ডাঃ শফিকুর রহমান

আগামির পার্লামেন্ট হবে জনগনের: শহিদ উদ্দিন স্বপন

ছবি: প্রতিনিধি
১২ দফা অঙ্গীকারে ‘আগামী ভালুকা’র রূপরেখা দিলেন ডা. জাহিদুল ইসলাম

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. জাহিদুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভালুকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জোটের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার প্রকাশ করেন। ‘আগামী ভালুকার ইশতেহার’ শীর্ষক ঘোষণায় তিনি ১২ দফা অঙ্গীকার তুলে ধরেন। শাপলা কুঁড়ি প্রতীকের প্রার্থী ডা. জাহিদুল ইসলাম বলেন, ভোটে নির্বাচিত হলে তিনি জনপ্রতিনিধি নয়, জনগণের কর্মচারী হিসেবে কাজ করতে চান। তার ইশতেহার ভালুকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা। সংবাদ সম্মেলনে তিনি ভালুকার অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। বারবার সংবাদ প্রকাশের পরও স্থায়ী সমাধান হয়নি। এ কারণে ইশতেহারে অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারের ১২ দফার মধ্যে রয়েছে— রেইন ওয়াটার হারভেস্টিং ও বনায়ন, প্রতিটি ইউনিয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ১০০ শয্যার আধুনিক উপজেলা হাসপাতাল ও মোবাইল ক্লিনিক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, নারী ক্ষমতায়নে আইটি প্রশিক্ষণ, স্মার্ট কৃষি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, মাতৃস্বাস্থ্য কেন্দ্র, পরিকল্পিত শিল্পায়ন, বিদ্যুৎ ও সড়ক উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং মাসিক গণশুনানির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিতকরণ। তিনি বলেন, নির্বাচনের পর জনপ্রতিনিধিকে জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করতে হবে। নির্বাচিত হলে তিনি প্রতি মাসে জনগণের সামনে কাজের হিসাব তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

ভালুকা, ময়মনসিংহ ফেব্রুয়ারি ৪, ২০২৬ 0

ফরিদপুরে প্রথম জনসভায় তারেক রহমান

ছবি: প্রতিনিধি

নীলফামারীকে আধুনিক নীলফামারী হিসাবে গড়ে তুলতে চাই: তুহিন

ছবি: প্রতিনিধি

“ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে”: মির্জা ফখরুল

0 Comments