বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-৩

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে তিনজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক সামনে থাকা অন্য ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি (৩৭) মারা যান।

গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুল রাজ্জাক হওলাদার (৬০) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার ছেলে আরাফাত সানী সানভী (২০) মারা যান।

বড়দরগা হাইওয়ে পুলিশ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

  পঞ্চগড়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা জজ কোর্ট এলাকা থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও মিডিয়া বিভাগের সেক্রেটারি শহীদুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা স্বাধীনতার চেতনাকে দলগত বা স্বজন প্রীতির সঙ্গে যুক্ত না করে মানুষের মৌলিক অধিকার ও স্বাধিকার অর্জনের প্রচেষ্টার সঙ্গে সংযুক্ত হিসেবে তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা মানে বৈষম্য, স্বৈরতন্ত্র বা চেতনার ব্যবসা নয়।  

আমির খসরু লাবলু মার্চ ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

ছবি: প্রতিনিধি

বসুরহাটে বর্ষা এলেই জলাবদ্ধতা, আগাম প্রস্তুতির দাবি পৌরবাসীর

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত

  ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে উত্তেজনা মারামারিতে রূপ নিলে আবুল কাশেম নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায়, ঈদুল ফেতরের আগে একটি ফেসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে আবুল কাশেম ও অপর ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তর্ক থেকে হাতাহাতিতে পর্যবসিত হয় সংঘর্ষ, যা উভয় পরিবারের সদস্যদের মারামারিতে পরিণত হয়। এক পর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে পড়লে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর সময় নিহতের শারীরিক আঘাতের বাহ্যিক চিহ্ন নেই; সম্ভাব্য অভ্যন্তরীণ রক্তপাত (ইন্টারনাল হেমারেজ) পোস্টমর্টেমে নিশ্চিত হবে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় চেয়ারম্যান ও জামায়াত-সংক্রান্ত নেতারা একে পরিবারিক বিরোধ বলে দাবি করলেও জেলা যুবদল স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে হামলার অভিযোগ করেছেন। হরিণাকুন্ডু থানার ওসি ঘটনার প্রাথমিক তথ্য জানিয়ে বলেছেন, মারামারি মূলত চাচাতো ভাইদের মধ্যে পারিবারিক বিরোধ থেকে উদ্ভূত। মৃত ব্যক্তির মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

ঝিনাইদহ মার্চ ২৬, ২০২৬ 0

সাতক্ষীরায় ফুয়েল কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

ছবি: প্রতিনিধি

বরিশালে যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

সীতাকুণ্ডে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’-এ ভয়াবহ আগুন

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে বিরিয়ানির দোকান উদ্বোধন করলেন এমপি

নীলফামারীর সৈয়দপুরে কাচ্চি ডাইনিং নামের একটি নতুন বিরিয়ানির দোকান উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে এ প্রতিষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি সৈয়দপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন আকতার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর শাখার সেক্রেটারি মোজাহার আলী, কাচ্চি ডাইনিংয়ের চেয়ারম্যান জানে আলম, পরিচালক এস এম মনিরুজ্জামান, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মনিরুজ্জামান জানান, উত্তরের বাণিজ্যিক শহর সৈয়দপুরে উদ্বোধনের মাধ্যমে কাচ্চি ডাইনিং যাত্রা শুরু করেছে। পুরো শীতাতাপ নিয়ন্ত্রিত এ প্রতিষ্ঠানে রয়েছে স্বাস্থ্যকর বাসমতি কাচ্চি, কাচ্চি খাদক, চিকেন দম বিরিয়ানি, মাটন তেহারি, বুরহানি, জালি কাবাব, খাসির রেজালা, বাদাম শরবত, মুরগির রোস্ট, প্লেইন পোলাওসহ নানা মুখরোচক খাবারের আয়োজন।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৫, ২০২৬ 0

সুনামগঞ্জে জামায়াত নেতার বসতঘরে মিলল বিপুল অস্ত্র ও গোলাবারুদ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

0 Comments