পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ আটক উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবু উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা এবং বিমল দাসের ছেলে। তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের সাংবাদিক বলেও পরিচয় দেন বলে জানা গেছে।
প্রশাসন সূত্রে জানা যায়, সুকুমার দাস বাবু আরও দুইজনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেন এবং ভোটারদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন।
আদালতের রায় শেষে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত জেলহাজতে পাঠানো হবে।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ আটক উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু (৪৮) কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন সংক্ষিপ্ত বিচারিক আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের গেটের সামনে থেকে বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুকুমার দাস বাবু উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টানপাড়া এলাকার বাসিন্দা এবং বিমল দাসের ছেলে। তিনি ‘অভিযান নিউজ টিভি’ নামের একটি প্রতিষ্ঠানের সাংবাদিক বলেও পরিচয় দেন বলে জানা গেছে। প্রশাসন সূত্রে জানা যায়, সুকুমার দাস বাবু আরও দুইজনকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে এক বান্ডিল নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেন এবং ভোটারদের ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। আদালতের রায় শেষে তাকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়র রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দ্রুত জেলহাজতে পাঠানো হবে।
জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার কামদেববাড়ী (শেখবাড়ী) এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো. নুর নবী (৩৬) ওই এলাকার মৃত সুরুজ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আলম (৩০) ধারালো ছুরি দিয়ে নুর নবীর পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোলা সদর উপজেলার ধনিয়া ১নং ওয়ার্ড বালিয়াকান্দী এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তাদের কাছ থেকে দেশীয় পাইপগান, বন্দুক, দুইটি দেশীয় অস্ত্র এবং ১২ রাউন্ড লাইভ গুলি জব্দ করা হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) সাকলে একটি প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে নৌ-বাহিনী জানান, গ্রেফতারকৃতরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই অস্ত্র ব্যবহার করতে চাইছিল। অভিযানের সময় আটক হন জামাল উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সেলিম কাজী ও মোঃ হাসান। উদ্ধারকৃত অস্ত্র ও গোলা ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। নৌবাহিনী জানায়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৮ জেলার ১৬ সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌসদস্য দায়িত্ব পালন করছে।