একুশের প্রথম প্রহরেই শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এর পর রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদীতে ফুল দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর একুশের প্রথম প্রহরে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন।

প্রধানমন্ত্রী তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধের বীর শহীদসহ জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির নেতারা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠান শেষে রাত ১২টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।
বাগেরহাটে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরন
বাগেরহাট প্রতিনিধি>

বাগেরহাট-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
এসময় বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এবং জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের সুরে রাতভর চলে শ্রদ্ধা নিবেদন।
একুশের প্রথম প্রহরে সৈয়দপুরে শহীদ মিনারে শ্রদ্ধার ঢল
সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি>

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সৈয়দপুর সরকারি কলেজ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। রাত গভীর হলেও শহীদ মিনার প্রাঙ্গণ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পরে পর্যায়ক্রমে সৈয়দপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, প্রেস ক্লাবসহ সরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’সহ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। অনেকেই কালো ব্যাজ ধারণ ও খালি পায়ে শ্রদ্ধা জানান।

রাত থেকে শুরু হওয়া কর্মসূচি সকাল পর্যন্ত অব্যাহত থাকবে। সূর্যোদয়ের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন আরও বিস্তৃত হবে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবস ঘিরে এলাকায় শোকাবহ ও গম্ভীর পরিবেশ বিরাজ করছে। ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সচেতনতা জাগ্রত করার আহ্বান জানানো হয়েছে।
বরিশালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিভাগীয় উর্ধ্বতনরা পুষ্পার্ঘ্য অর্পণ
বরিশাল>

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরিশালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ মাহফুজুর রহমান, ডি আই জি মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল ইসলাম সুমন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পঞ্চগড়ে এই ঐক্যবদ্ধ গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না: ফরহাদ হোসেন আজাদ
আমির খসরু লাবলু, পঞ্চগড়>

পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ভাষণ দিয়ে বলেছেন, “বিগত দিনেও আমাদের মাতৃভাষাকে কেউ কেড়ে নিতে পারেনি, তেমনি আজ আমরা গণতন্ত্র ও বিজয়ের পথে এগিয়ে যাচ্ছি—সেই গণতন্ত্রও কেউ নস্যাৎ করতে পারবে না।”

তিনি আরও বলেন, “আজ আমরা জাতি ঐক্যবদ্ধ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—আগামী দিনের বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। সব দল, মত ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা দেশকে এগিয়ে নেব। ৫২ সালের মতো আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এবং বিশ্ব মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদের স্থান বজায় রাখব।”
এরপর জেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দীর্ঘ ১২ বছর পর ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত বিস্তৃত মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গ্রামীণ উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন। স্থানীয়দের উদ্যোগে আয়োজনটি কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও গণ্য করা হয়। শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শকরা ঘোড়াগুলোর গতির সঙ্গে উল্লাস মেলিয়ে উপভোগ করেন। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, মোঃ শফিকুল ইসলাম বাবু মাস্টার, যুবদল নেতা মোঃ জসিম মোল্লা, মোঃ নুরুল ইসলাম মাতুব্বরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঠাকুরগাঁওয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারের মতামত সংগ্রহের মাধ্যমে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এই কর্মশালায় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জিআইএস বিশেষজ্ঞ মাহফুজুর রহমান ও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। কর্মশালায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক হিসেবে সড়কের কারিগরি দিক তুলে ধরেন। আয়োজকরা জানায়, এতে সদর উপজেলার ৫টি সড়ককে প্রাথমিকভাবে ‘কোর রোড নেটওয়ার্ক’-ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে জেলার গ্রামীণ সড়কের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
নীলফামারীর পলাশবাড়িতে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের আগে চিলাহাটি-রাজশাহীগামী বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার আরজি ইটাখোলার মৃত আবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শামীম ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, চিলাহাটি-সৈয়দপুর রেলপথে মাঝে মাঝে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটছে এবং পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান পেয়েছেন।