মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান (৪৮) মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে অফিসে ফেরার পথে কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন। ঠিক তখনই যশোরগামী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, জিয়াউর রহমান শ্রীনগর উপজেলা কৃষি অফিসে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে শ্রীনগরে ভাড়া বাসায় বসবাস করতেন।
বরিশাল চিফ ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বর্জন করা হয়েছে। আইনজীবীরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের জামিন অনুমোদনের বিরুদ্ধে। আদালত বর্জনের ফলে সাধারণ বিচারপ্রার্থীরা ভোগান্তির মুখে পড়েছেন। বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করেন, বিস্ফোরক মামলায় ন্যায়সঙ্গতভাবে জেলা জজ আদালতে জামিনের প্রয়োজন থাকা সত্ত্বেও, স্থানীয় নেতাদের নিম্ন আদালত থেকে জামিন প্রদান করা হয়েছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন বলেন, মামলায় জামিন অযোগ্য ধারা থাকা সত্ত্বেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়া হয়েছে। আইনজীবীরা মনে করছেন, এটি আদালতের ওপর রাজনৈতিক প্রভাবের প্রমাণ। আইনজীবীরা দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এবং আদালত কার্যক্রম স্থগিত থাকায় দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা আদালত চত্বরে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রীনগর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান (৪৮) মারা গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খালখনন কর্মসূচির সাইড পরিদর্শন শেষে অফিসে ফেরার পথে কেউটখালী এলাকায় রেললাইন পার হওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন। ঠিক তখনই যশোরগামী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, জিয়াউর রহমান শ্রীনগর উপজেলা কৃষি অফিসে ১৩ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে শ্রীনগরে ভাড়া বাসায় বসবাস করতেন।
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় যানজট নিরসন ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানে অবৈধ স্থাপনা ও রাস্তার জায়গা দখল করে রাখা মালামাল জব্দ করা হলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) আনিসুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাজার এলাকায় যানজট বৃদ্ধি ও রাস্তা দখলের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়। অভিযান চলাকালে কয়েকটি দোকানের সামনে রাস্তার ওপর অবৈধভাবে রাখা পণ্যসামগ্রী জব্দ করা হয়। এ সময় বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু ব্যবসায়ী মোবাইল কোর্ট পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল ত্যাগ করেন। ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ব্যবসায়ীরা একত্রিত হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে দোকানের সীমানার ভেতরে থাকা মালামালও জব্দ করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, তারা নিজেদের নির্ধারিত সীমানার মধ্যেই পণ্য রেখেছিলেন। কিন্তু প্রশাসন তা অগ্রাহ্য করে মালামাল গাড়িতে তুলে নেয়। তাদের অনুরোধ সত্ত্বেও কিছু পণ্য ফেরত দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। অন্যদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, জনস্বার্থে যানজট নিরসন ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তিনি বলেন, “রাস্তার ওপর অবৈধভাবে রাখা মালামাল জব্দ করা হচ্ছিল। এ সময় সাবেক মেয়র আনোয়ার হোসেন দলবল নিয়ে এসে অভিযানের বিষয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান এমপি’র অনুমতি নেওয়া হয়েছে কি না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এর কয়েকদিন আগেও আমি এবং ওসি মিলে ব্যবসায়ীদের সতর্ক করেছিলাম। এ বিষয়ে নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন বলেন, তিনি একটি ফোন পেয়ে ঘটনাস্থলে যান। তার অভিযোগ, মোবাইল কোর্টের নামে দোকানের ভেতরের মালামালও জব্দ করা হচ্ছিল। তিনি আরও দাবি করেন, অভিযানের সময় কিছু বহিরাগত ব্যক্তি মালামাল উঠাতে সহায়তা করছিলেন, যারা প্রশাসনের নিয়মিত স্টাফ নন। এছাড়াও তিনি মাইকিং করে আগে বিষয়টি অবগত না করে মোবাইল কোর্ট পরিচালনা করছিলো এতে কিছু গরীব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছিলো। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক থাকলেও বিষয়টি নিয়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে।