জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবার পাশাপাশি সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জাতীয় সংসদের ভূমিকা কীভাবে পূর্ণমাত্রায় ব্যবহার করা যায়—তা নিয়েই কর্মশালায় আলোচনা করা হচ্ছে।
সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকারি দলের দায়িত্ব পালনে প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা উন্নয়নেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান ও সংসদীয় রীতি অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের সেবার পাশাপাশি সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে আইন প্রণয়ন প্রক্রিয়া এবং জাতীয় সংসদের ভূমিকা কীভাবে পূর্ণমাত্রায় ব্যবহার করা যায়—তা নিয়েই কর্মশালায় আলোচনা করা হচ্ছে। সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকারি দলের দায়িত্ব পালনে প্রয়োজনীয় কৌশল ও দক্ষতা উন্নয়নেও এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকার হাইকোর্ট বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন প্রদান করেছে। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ রুল ঘোষণা করে এ রায় দেন। আনিস আলমগীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তামান্না ফেরদৌস। এর আগে, গত ২২ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। আনিস আলমগীর গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। মামলার তথ্য অনুযায়ী, ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে তার জামিন আবেদন করা হয়।
আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ হিসেবে পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৪ এপ্রিল করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান, কর্মসূচিটির সার্বিক বাস্তবায়ন ও তদারকির জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি সচিব পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সভায় মোহাম্মদ আমিন উর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ‘কৃষক কার্ড’ শুধু পরিচয়পত্র হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি দেশের কৃষকদের অধিকার, মর্যাদা ও সামাজিক সুরক্ষার একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এই কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকেরা পর্যায়ক্রমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সংগ্রহ, সরকারি ভর্তুকি গ্রহণ, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমাসহ বিভিন্ন সেবার সুবিধা লাভ করতে পারবেন।