জাতীয়

৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনে দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ মার্চ ১৬, ২০২৬

দেশব্যাপী পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) একযোগে ৫৪ জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মাধ্যমে এই জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচির প্রথম ধাপে আগামী ছয় মাসে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী, খাল ও জলাধার পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় পৌঁছে তিনি সাহাপাড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন। একই সময় দেশের অন্যান্য ৫৩টি স্থানেও এ কর্মসূচি একযোগে শুরু হবে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ করবেন এবং স্থানীয় জনসমাবেশে বক্তব্য রাখবেন। পরে বিকেলে তিনি দিনাজপুর উপশহরের ফরিদপুর কবরস্থানে তাঁর নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

সফরসূচির অংশ হিসেবে দিনাজপুর শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে সুধী সমাবেশে যোগ দিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

 

বাসে জরুরি বহির্গমনে জানালার রড অপসারণের নির্দেশ বিআরটিএর

গণপরিবহনে দুর্ঘটনাজনিত প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ (ইমার্জেন্সি ডোর) বাধ্যতামূলকভাবে দৃশ্যমান ও কার্যকর রাখার এবং নন-এসি বাসের জানালার স্টেইনলেস স্টিল রড অপসারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বাস থেকে বের হতে না পারাই অধিকাংশ প্রাণহানির কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ঝুঁকি কমাতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনার ক্ষেত্রে বাসের দরজা বা জানালা আটকে গেলে যাত্রীদের বের হওয়ার পথ সংকুচিত হয়ে পড়ে, ফলে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয় এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে। নির্দেশনায় এসি বাসে জরুরি বহির্গমন পথ স্পষ্টভাবে চিহ্নিত করার পাশাপাশি জানালার কাঁচ ভাঙার উপযোগী জরুরি সরঞ্জাম রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত বিকল্প পথে বের হওয়া সম্ভব হয়। অন্যদিকে, নন-এসি বাসের জানালায় ব্যবহৃত স্টেইনলেস স্টিলের রডকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে তা অপসারণের নির্দেশ দিয়েছে সংস্থাটি। বলা হয়েছে, এসব রড জরুরি পরিস্থিতিতে যাত্রীদের বের হওয়ার পথে মারাত্মক বাধা সৃষ্টি করে। বিআরটিএ জানিয়েছে, এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধার নিশ্চিত করা সম্ভব হবে এবং সড়ক পরিবহনে প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

ফরেনসিকে হাসিনা–তাপসের কণ্ঠে মিল, শনাক্ত হাবিবুরের ভয়েসও

হাজিরায় অস্বীকৃতি জানালেও ২ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনালে তোলা হলো কামরুল ইসলামকে

দুটি হত্যা মামলায় হাইকোর্টে জামিনে মুক্তি পেলেন আইভী

১০৩৫ কর্মী নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় দক্ষ জনবল নিয়োগের অংশ হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১,০৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত যোগ্যতা ও শর্তসাপেক্ষে আগ্রহী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।   চাকরির বিবরণ— পদের নাম: শিক্ষানবিশ লাইনম্যান পদসংখ্যা: ১,০৩৫ শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে।   শারীরিক যোগ্যতা— সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামাসহ কঠোর পরিশ্রমে সক্ষম হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন কমপক্ষে ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল দৌড় এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে কমপক্ষে ৫ বার ওঠানামার সক্ষমতা থাকতে হবে। ক্রীড়াক্ষেত্রে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।   বয়সসীমা: ১৯ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছর। বেতন স্কেল: প্রবেশনকালীন ১৫,৫০০ টাকা; প্রবেশন শেষে ১৬,৬০০ টাকা।   আবেদনের নিয়ম: নির্ধারিত ফরম (ফরম-১) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ শারীরিক পরীক্ষার জন্য নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ফরমটি সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহযোগ্য এবং A4 কাগজে স্বহস্তে পূরণ করতে হবে।   আবেদন ফি: ২০০ টাকা (সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে)।   নির্দেশনা ও শর্তসমূহ— ১. শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এমসিকিউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। ২. লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রচনামূলক পরীক্ষা নেওয়া হবে। ৩. রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। ৪. প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীদেরই চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে।   শারীরিক পরীক্ষার সময়: ১৯ মে ২০২৬, সকাল ৯টা।   কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২৬ 0

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন নির্বাচিত

কোস্ট গার্ডের বহরে সংযোজন হচ্ছে হেলিকপ্টার: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক

২৪ ঘণ্টাও টিকল না শিশিরের জামিন

রোববার জামিন, সোমবার বাতিল। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় মাত্র এক হাজার টাকার মুচলেকায় ছাড় পেয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। কিন্তু নিজেদের গাফিলতিতেই সেই সুযোগ নষ্ট করলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জামিননামা জমা না দেওয়ায় সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান পূর্বের জামিন আদেশ বাতিল করে দেন।   আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, সময় পেরিয়ে যাওয়ার পর আসামিপক্ষ জামিননামা নিয়ে এলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং আগের জামিন আদেশ প্রত্যাহার করেন। শিশিরের বিতর্কের শুরু সাম্প্রতিককালে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পোস্ট ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। গত ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা তাঁর বাসায় উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগ থানা পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন। সর্বশেষ গত ৫ এপ্রিল তাঁকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে যুক্ত করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় যোগ দিতে বের হওয়া খালেদা জিয়ার গাড়িবহরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলামোটর এলাকায় হামলা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই ঘটনায় কয়েকজন আহত হন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0

সাবেক হাইকমিশনার মুনা তাসনিম দম্পতির নথি তলব দুদকের

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আগস্টে রূপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: প্রযুক্তিমন্ত্রী

0 Comments