বাংলাদেশ

সাতক্ষীরায় ফিলিং স্টেশন এর সামনে পেট্রোল অকটেন এর দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

Icon
সাতক্ষীরা
প্রকাশঃ মার্চ ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


সাতক্ষীরায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছেন মোটরসাইকেল চালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পরও পেট্রোল বা অকটেন না পেয়ে শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ছয়ঘরিয়া এলাকার লস্কর ফিলিং স্টেশনের সামনে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।
এ ঘটনায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষুব্ধ বাইকাররা অভিযোগ করেন, ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের না দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছে।
একপর্যায়ে তারা টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ ফেলে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এর আগে কপোতাক্ষ ফিলিং স্টেশন এলাকাতেও একই ধরনের অবরোধের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দীর্ঘ সময় তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাত সাড়ে ১১টার দিকে স্টেশনে থাকা সামান্য তেল বাইকারদের মধ্যে বিতরণ করা হয়।
রাত ১২টা পর্যন্ত ঘটনাস্থলে শতাধিক মোটরসাইকেল আরোহী অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত প্রায় ১৫ দিন ধরে সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তেলের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করলেও চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফরিদপুরে সেফটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

  ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া এলাকায় সেফটিক ট্যাংকের ভেতর থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে খাবার শেষে ঘুমাতে যান জামেলা বেগম। পরদিন সকালে তার মেয়ে আকলিমা ও নাতনি মাফিয়া বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পশ্চিম পাশে একটি সেফটিক ট্যাংকের ঢাকনার ওপর কাপড়ের অংশ দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।  

ফরিদপুর প্রতিনিধি> মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ছবি: প্রতিনিধি

১০ দিন পর চালু হলো ভোমরা বন্দর, ফিরেছে কর্মচাঞ্চল্য

ছবি: প্রতিনিধি

ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস এর শ্রমিকদের বিক্ষোভ

ট্রেনে কাটা পড়ে একই গ্রামের ৫ জনের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহত পাঁচ গার্মেন্টস শ্রমিকের মরদেহ নিজ গ্রাম গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়ায় পৌঁছালে এলাকায় শোকের আবহ নেমে আসে। শনিবার (২৮ মার্চ) সকালে স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম ভারী হয়ে ওঠে। নিহতদের দাফনের জন্য কবর প্রস্তুত করা হয়েছে এবং বাদ যোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে যাত্রীরা নেমে সড়কের পাশের রেললাইনে অবস্থান নেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি অতিক্রমকালে অসতর্ক অবস্থায় রেললাইনে থাকা যাত্রীরা ট্রেনের নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা ও পারস্পরিক আত্মীয় ছিলেন এবং জীবিকার তাগিদে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহাদাত হোসেন জানান, তারা সবাই দরিদ্র পরিবারের সদস্য ছিলেন এবং কাজের উদ্দেশ্যে যাত্রাপথেই প্রাণ হারান। ঘটনাটি একটি দুর্ঘটনাজনিত প্রাণহানি হিসেবে প্রাথমিকভাবে বিবেচিত হলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দায়-দায়িত্ব নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইল মার্চ ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

‘হত্যার নাটক’ সাজিয়ে আধিপত্য বিস্তারের অভিযোগ, নেপথ্যে নজির-সজীব গ্রুপ!

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় ফিলিং স্টেশন এর সামনে পেট্রোল অকটেন এর দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

ছবি: প্রতিনিধি

মধ্যরাতের শিলাবৃষ্টিতে নীলফামারীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের মেহেন্দীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদি আরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।   নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছুসময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।   মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বরিশাল মার্চ ২৭, ২০২৬ 0

বাগেরহাটে তিন ঘণ্টাব্যাপী হামলা, ৩০ বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট; নিহত ১

ছেলের চুরির দায়ে মা–বাবাকে মারধর, অপমানে প্রাণ দিলেন মা

ছবি: প্রতিনিধি

মোংলায় স্বাধীনতা দিবসে যুদ্ধসাজে সজ্জিত কোস্টগার্ড ও নৌবাহিনীর পৃথক দুইটি যুদ্ধজাহাজ

0 Comments