বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মেসার্স সুইটি পেট্রোল পাম্প বন্ধ

Icon
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশঃ এপ্রিল ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক বিরোধের জেরে একটি পেট্রোল পাম্প পাঁচ মাস ধরে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, “মেসার্স সুইটি ফিলিং স্টেশন” নামের পাম্পটি দুই ভাই সৈয়দ শাহনেওয়াজ হোসেন নবেল ও সৈয়দ আতাউর হোসেন মিলন-এর যৌথ মালিকানায় পরিচালিত হতো। ১৯৯৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত তারা একসঙ্গে ব্যবসা করলেও পরবর্তীতে অংশীদারিত্ব ও সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ব্যবসা বিভাজনের সময় আতাউর হোসেন মিলন তার প্রাপ্য সম্পত্তি ও নগদ অর্থ আলাদাভাবে নিতে চাইলে শাহনেওয়াজ হোসেন নবেল তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। 


পারিবারিক সূত্র দাবি করেছে, বিরোধ মীমাংসায় গত ১৮ বছরে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। সালিশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত থাকলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
অভিযোগ অনুযায়ী, আতাউর হোসেন মিলন তার প্রাপ্য সম্পত্তি ও নগদ অর্থ না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অপরদিকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের কথাও বলা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিরোধের কারণে পেট্রোল পাম্পটি গত পাঁচ মাস ধরে বন্ধ থাকায় নাচোল উপজেলার সাধারণ মানুষ জ্বালানি সংকটে দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি করে পাম্পটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
শ্যামনগরে ফিলিং স্টেশন মালিককে হত্যার হুমকি, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  সাতক্ষীরার শ্যামনগরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহকে কেন্দ্র করে উত্তেজনা ও হুমকির অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) শ্যামনগর ফিলিং স্টেশনের ম্যানেজার বিল্লাল হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মৌতলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুর নবী বাবু ও তার অনুসারীরা পাম্পে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং মালিকসহ কর্মীদের হত্যার হুমকি দেন। তিনি জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ইউনিয়নের জন্য জ্বালানি সরবরাহ চলছিল। এ সময় নির্দেশনা উপেক্ষা করে অন্য এলাকা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল পাম্পে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। অভিযোগে বলা হয়, একপর্যায়ে ওই নেতা ও তার লোকজন পাম্পে ঢুকে ভয়ভীতি দেখান এবং তেলবাহী যানবাহনে অগ্নিসংযোগের হুমকিও দেন। ঘটনার পর থেকে পাম্পের মালিক ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করা হয়। পরিস্থিতি অব্যাহত থাকলে পাম্প বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। অভিযুক্ত শহিদুর নবী বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

সাতক্ষীরা এপ্রিল ১৮, ২০২৬ 0

ইউটিউব দেখে অকটেন বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু

ছবি: প্রতিনিধি

থানারহাট মডেল মাদরাসায় দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহে মাদক-কারবারিদের গ্রেফতার দাবীতে মানববন্ধন

  ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চায়না মোড় এলাকায় চিহ্নিত মাদককারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আকাশ, রনি, আলামিন, সজিব মুন্সী, আবু, শরীফ ও হীরাগংসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা জানান, মাদক কারবারে বাধা দেওয়ায় সম্প্রতি এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটে। গত ১৪ এপ্রিল রাতে রেললাইন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং কয়েকজনকে কুপিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানববন্ধনে আরও দাবি করা হয়, পরে ১৭ এপ্রিল রাতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চায়না মোড় এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এবং তারা দ্রুত অভিযান চালিয়ে এসব চক্রকে গ্রেফতারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।  

ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ১৮, ২০২৬ 0

নোয়াখালীতে বৈদ্যুতিক শকে যুবকের মৃত্যু

দুই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু, সর্বোচ্চ প্রাণহানি সিলেটে

প্রতিকি ছবি

রংপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

আন্তর্জাতিক পিআর সেবা চালু করলো টাইমস পিআর

বৈশ্বিক জনসংযোগ খাতে কার্যক্রম সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে টাইমস পিআর (www.timespr.com), যা আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড উপস্থিতি জোরদারে সমন্বিত পিআর সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সম্প্রসারণের আওতায় আন্তর্জাতিক প্রেস রিলিজ বিতরণ, কর্পোরেট কমিউনিকেশন, ব্র্যান্ড ও প্রোডাক্ট লঞ্চ, পার্সনাল ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক আপডেটসহ পূর্ণাঙ্গ জনসংযোগ সেবা প্রদান করা হবে। পাশাপাশি এসইও অপটিমাইজেশন, কনটেন্ট পরিকল্পনা এবং মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিজিটাল পিআর কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০০১-এর দশকের শুরুতে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটি ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারিত হয়ে বর্তমানে একাধিক দেশে কার্যক্রম পরিচালনা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নতুন এই উদ্যোগের মাধ্যমে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন দেশের মিডিয়া প্ল্যাটফর্মে ক্লায়েন্টদের সংবাদ প্রচার আরও সহজতর হবে। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এই সম্প্রসারণের ফলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাস্টমাইজড কমিউনিকেশন কৌশল বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক প্রতিযোগিতায় ব্র্যান্ডগুলোকে এগিয়ে নিতে সহায়তা করা সম্ভব হবে।  

নিখাদ খবর ডেস্ক এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাইয়ের দ্বন্দ্বে মেসার্স সুইটি পেট্রোল পাম্প বন্ধ

ছবি: প্রতিনিধি

“গনতন্ত্র দিয়ে বাংলাদেশ বিশ্বের দৃষ্টি কেড়েছে”: ভোলায় স্পিকার

0 Comments