বাংলাদেশ

ফেসবুকে ছাত্রীদের ছবি ছড়িয়ে হেনস্তার প্রতিবাদে বিএনপি নেতা ও ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ এপ্রিল ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
পঞ্চগড়ের সদর উপজেলার মাগুরা ইউনিয়নে কলেজছাত্রীর ছবি ছড়িয়ে দিয়ে হয়রানি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধানপাড়া বাসিন্দাদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে ঝলই-রজলি সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রা অংশ নেন।


ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলাম ও তার ভাই তহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে ভয়ভীতি ও হয়রানি চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তহিদুল ইসলাম এআই প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে হামলার চেষ্টা করা হয় বলেও মানববন্ধনে দাবি করা হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফকিরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

  ফকিরহাট উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা কমপ্লেক্স-এর সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিদি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সভা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো নবম শ্রেণির শিক্ষার্থীর

ছবি: প্রতিনিধি
কালবৈশাখীর তাণ্ডবে হরিপুরে বিদ্যুৎ বিপর্যয়, ২০ টাকায় চলছে জেনারেটরে মোবাইল চার্জ

  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর টানা কয়েকদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ে গাছ উপড়ে ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পল্লী বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন চার্জ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মন্নাটুলী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরা জেনারেটর চালিয়ে মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করেছেন। এতে প্রতি মোবাইল চার্জে ২০ টাকা করে নেওয়া হচ্ছে। জরুরি যোগাযোগ রক্ষায় স্থানীয়রা বাধ্য হয়ে এ সেবা নিচ্ছেন। এদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্কও দুর্বল হয়ে পড়েছে। গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেলসহ বিভিন্ন অপারেটরের সেবা বিঘ্নিত হওয়ায় যোগাযোগ আরও কঠিন হয়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঝড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ অপসারণ ও মেরামতের কাজ চলছে। তবে বিদ্যুৎ চালু হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।    

ঠাকুরগাঁও প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফকিরহাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠাপানির কুমির উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেসবুকে ছাত্রীদের ছবি ছড়িয়ে হেনস্তার প্রতিবাদে বিএনপি নেতা ও ভাইয়ের শাস্তির দাবিতে মানববন্ধন

মুখোশধারীর হামলায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে মো. শাহাদাত হোসেন (৩০)-এর ওপর এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি হঠাৎ সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত হোসেন উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত মো. শফি আহমদের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।  

চট্টগ্রাম প্রতিনিধি> এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কালবৈশাখী ঝড়ের তান্ডব, গাছ চাপায় মা ও দুই মেয়ে নিহত

ছবি: প্রতিনিধি

ডিমলায় ফুয়েল কার্ড ব্যবস্থা, সহজ হলো আবেদন প্রক্রিয়া

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

0 Comments