বাংলাদেশ

ফরিদপুর সেতু থেকে সন্দেহজনক বোমা উদ্ধার, নিরাপত্তা জোরদার

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের আলিপুর সেতুর ওপর থেকে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। কুমার নদীর পাড়ে বালুর বস্তায় ঘিরে রাখা এই বস্তুটি বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দলের তত্ত্বাবধানে পরীক্ষা করা হবে।

ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খড়ের ভেতরে লুকানো বস্তুর এলাকাটি ভোর থেকে ঘিরে রাখা হয়। পরে পুলিশ, সেনা ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা সমন্বিত অভিযান চালিয়ে একটি স্কুল ব্যাগ উদ্ধার করেন। ব্যাগের ভিতরে টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বস্তুটি বিশেষজ্ঞ দলের নিশ্চিতকরণ ছাড়া স্পর্শ করা হচ্ছে না। আশেপাশের এলাকায় জননিরাপত্তার স্বার্থে বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
জুলাই হত্যা মামলার আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  নরসিংদীতে “জুলাই হত্যা মামলার” আসামি ও নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আরিফ হোসেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তারা আরও দাবি করেন, জুলাই আন্দোলনের ঘটনায় দুই ছাত্রনেতা হত্যার মামলায় তিনি আসামি হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বক্তারা প্রশাসনের প্রতি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।  

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে ফুয়েল কার্ড ছাড়া মিলবে না পেট্রোল-অকটেন

ছবি: প্রতিনিধি

সুন্দরবন উপকূলীয় বাঁধে গাছ কেটে মাটিচাপা, ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশু নিহত

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

  পঞ্চগড়ে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।    

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া করলেন ঠিকাদার

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

গ্রেফতার এড়াতে ইয়াবা গিলে অচেতন যুবক, হাসপাতালে ভর্তি

ছবি: প্রতিনিধি
প্রধানমন্ত্রী কথায় নয় কাজে বিশ্বাসী,যা ইতিমধ্যে প্রমাণীত: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

  পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকার কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো দল, ধর্ম বা বর্ণভেদ করা হচ্ছে না। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন। তিনি আরও বলেন, “জুলাই সনদ”-এর প্রতিটি বিষয় বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে। এসময় তিনি যুব সমাজকে অনলাইন জুয়া ও মাদকের অপকারিতা থেকে দূরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, ইউপি চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

আমির খসরু লাবলু এপ্রিল ১৩, ২০২৬ 0

পয়লা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ ঘোষণা

ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

0 Comments