বাংলাদেশ

সমাজের পূর্ণ সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: আইজিপি

Icon
রংপুর ব্যুরো
প্রকাশঃ জানুয়ারী ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সমাজের সার্বিক সহযোগিতা না পেলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আসামি গ্রেফতারে পুলিশের ওপর বিভিন্ন রাজনৈতিক দলের চাপ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১০ জানুয়ারি) রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ যদি বাধাহীনভাবে দায়িত্ব পালন করতে পারে, তাহলে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সম্ভব হবে। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশের হারানো এক হাজার ৩৩০টি অস্ত্র এবং গত এক মাসে দেশি-বিদেশি ২৫১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব

  শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী ঘুরে দেখেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে তোলে এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।  

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বিরোধী দল জুলাই সনদকে নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা বলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঐতিহাসিক শানে রিসালাত সম্মেলনে লাখো মানুষের ঢল

ছবি: প্রতিনিধি

ভাঙ্গায় বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা চালক আহত

  ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী–ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ীগামী একটি বাঁশবোঝাই ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বাঁশবোঝাই ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর হাইওয়ে পুলিশ ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ১৩, ২০২৬ 0

পৌর প্রশাসকের তদারকিতে সৈয়দপুরে মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত

  রোববার (১২ এপ্রিল) দিবসটি উপলক্ষে শহীদদের সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ দোয়া ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে রংপুর সদরের নিসবেতগঞ্জ বালারখাল বধ্যভূমি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রজন্ম ’৭১ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার মো. মুজিবুল হক। সভায় বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কালিরঞ্জন বর্মণ, মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার মঞ্জুরুল ইসলাম, রংপুর মহানগর ইউনিটের আব্দুস সাত্তার, লেখক ও সাবেক ছাত্রনেতা স. ম আমজাদ হোসেন সরকারসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে শহীদ স্মৃতি অম্লান ও বালারখাল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ এপ্রিল সৈয়দপুরের প্রায় দেড় শতাধিক নিরীহ মানুষকে রংপুর সেনানিবাসের কাছে বালারখাল বধ্যভূমিতে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। দিবসটি সৈয়দপুরবাসীর জন্য শোকাবহ দিন হিসেবে পালিত হয়ে আসছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১২, ২০২৬ 0

হাম ও উপসর্গে দেশে আরও ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

দস্যুমুক্ত সুন্দরবনের লক্ষ্যে কোস্ট গার্ডের যৌথ অভিযান চলমান

ছবি: প্রতিনিধি

দারোয়ানী টেক্সটাইল মিলস চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম

0 Comments