রাজনীতি

কম্বল বিতরণে শোকজের জবাব দিলেন বিএনপি প্রার্থী

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ১১, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তলব হলেও শেষ পর্যন্ত অভিযোগমুক্ত হলেন যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) যশোর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হয়ে অনিন্দ্য ইসলাম অমিত লিখিত ও মৌখিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে অভিযোগ খারিজের আদেশ দেন।
অনিন্দ্য ইসলাম অমিতের আইনজীবী দেবাশীষ দাস জানান, আদালত বিষয়টি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে সিদ্ধান্ত দিয়েছেন। শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরসহ একাধিক জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আদালত অভিযোগ খারিজের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, অভিযোগে উল্লেখিত কর্মসূচিগুলো তার ব্যক্তিগত উদ্যোগে নয়, সেগুলো যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়েছিল।

রাজনীতি

আরও দেখুন
পুনরায় রাজপথে নামার প্রস্তুতির ঘোষণা দিলেন নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আন্দোলনের ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে অবস্থান জানালেন নাহিদ ইসলাম। দেশের বর্তমান পরিস্থিতিকে “রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট সংকট” আখ্যা দিয়ে তিনি পুনরায় গণআন্দোলনের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। সভায় নাহিদ ইসলাম বলেন, প্রস্তাবিত আন্দোলন কোনো একক দল বা জোটভিত্তিক নয়; বরং “রাষ্ট্রের সার্বভৌম সুরক্ষা ও গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার সাংবিধানিক দায়বদ্ধতা” থেকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, জুলাইয়ের ঘটনাপ্রবাহে শহীদদের আত্মত্যাগ যেন “আইনগত ও নৈতিকভাবে অবমূল্যায়িত না হয়”, তা নিশ্চিত করাই তাদের মূল উদ্দেশ্য। বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি উল্লেখ করেন, জুলাই-সংশ্লিষ্ট ভুক্তভোগী ও অংশগ্রহণকারীদের পুনর্বাসন, স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তায় দৃশ্যমান অগ্রগতি এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন সত্ত্বেও কার্যকর বাস্তবায়নে ঘাটতির অভিযোগও তোলেন তিনি। সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি ঘোষণা দেন, ভবিষ্যৎ কর্মসূচিতে ক্ষতিগ্রস্তদের সরাসরি ঝুঁকিতে না রেখে দলীয় কর্মী ও নেতৃত্বই সামনের সারিতে থেকে আন্দোলন পরিচালনা করবে—যা তিনি “দায়িত্বশীল রাজনৈতিক প্রতিশ্রুতি” হিসেবে উল্লেখ করেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৬ 0

গুজব তোলে নিন্দুকরা, ছড়ায় অজ্ঞরা, আর বিশ্বাস করে নির্বোধরা: রুমিন ফারহানা

বড় ব্যবধানে জয়ী রুবেল, শেরপুর-৩ এ বিএনপির হাসি

আপত্তি সত্ত্বেও ‘গণবিরোধী আইন’ পাস করায় বিরোধী দলের ওয়াকআউট

একাত্তরে কার কী ভূমিকা ছিল তার চূড়ান্ত সাক্ষী আল্লাহ: জামায়াত আমির

  জাতীয় সংসদে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের সংকটকালীন সময়ে কার কী ভূমিকা ছিল, তার প্রকৃত মূল্যায়ন একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তিনি মন্তব্য করেন, মানবিক সাক্ষ্য আংশিক হলেও চূড়ান্ত বিচার সর্বজ্ঞ সত্তার কাছেই ন্যস্ত। বক্তব্যে তিনি বিদ্যমান আইনে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংজ্ঞার কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান। বিশেষ করে রাজনৈতিক দলসমূহের নাম অন্তর্ভুক্তির বিষয়টি পরিহার করার প্রস্তাব দেন, যা তার মতে ভবিষ্যতে রাজনৈতিক বিভাজনকে উসকে দিতে পারে। বর্তমান আইনি সংজ্ঞায় পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী শক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীদের ‘বীর মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যেখানে কিছু রাজনৈতিক দলের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রেক্ষাপটে শফিকুর রহমান যুক্তি দেন, রাষ্ট্রীয় স্বীকৃতির ভাষ্য নিরপেক্ষ হওয়া প্রয়োজন, যাতে বহুদলীয় গণতন্ত্রের পরিবেশ অক্ষুণ্ণ থাকে। তিনি মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতি তাদের আত্মত্যাগ চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। এদিকে, স্পিকার জানিয়েছেন, উক্ত বিলের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিত মতামত প্রদান করেছে এবং তারা এতে কোনো আপত্তি উত্থাপন করেনি।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৬ 0

৮ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির

সরকারের ভাবে মনে হয় বাংলাদেশ তেলের স্রোতে ভাসছে: শফিকুর রহমান

ডা. তাসনিম জারা

স্বাধীন নয় ‘নিয়ন্ত্রণশীল’ দুদক চায় সরকার: তাসনিম জারা

দলীয় প্রধানের দায়িত্ব ত্যাগ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সরকার ও রাজনৈতিক দলকে আলাদা রাখার নীতিমালার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার স্থলাভিষিক্ত হিসেবে দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হয়েছেন দেওয়ান আবদুর রশিদ নিলু। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাকি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, “সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকার ও রাজনৈতিক দলকে পৃথক রাখতে আমি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম।” সংবাদ সম্মেলনে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গেও মন্তব্য করেন, উল্লেখ করে যে, এ প্রক্রিয়ায় সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই চূড়ান্ত প্রাধান্য পাবে। গত বছরের ৩ নভেম্বর সাভারে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন সাকি। বর্তমানে তিনি সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৪, ২০২৬ 0

‘জঙ্গি এমপি’ সম্বোধনে স্পিকারের কাছে বিচার চাইলেন হানজালা

“পাম্প বন্ধ, রাস্তায় গাড়ির দীর্ঘ সারি—মন্ত্রী কি দেখছেন না?” : সংসদে হাসনাতের প্রশ্ন

৪ এপ্রিল বায়তুল মোকাররমে গণবিক্ষোভের ডাক দিলো ১১ দলীয় জোট

0 Comments