দীর্ঘ প্রায় ১৮ মাস পর বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ–এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, কে বা কারা গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত দলটির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চলে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে পতাকা উত্তোলন করেন। পরে বিকেল থেকে আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওই পতাকা উত্তোলনের ছবি ফেসবুকে পোস্ট করেন।
এ ঘটনার পর এলাকায় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
গণভোট-সংক্রান্ত জনরায় বাস্তবায়নে বিলম্বের অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু হবে বলে জানানো হয়েছে। মিছিল শেষে অনুষ্ঠিতব্য সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ। সংগঠনের প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দাউদ খান জানান, ঘোষিত কর্মসূচির মাধ্যমে তারা গণভোটের আলোকে জনমতের বাস্তবায়ন নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করবে।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে অভিযোগ করেছেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর স্ত্রীদের জানাজায় প্রবেশের সময় তাকে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ সম্বোধন করা হয়। তিনি এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেন। সংসদে উত্থাপিত জনগুরুত্বপূর্ণ প্রশ্নের পর হানজালা বলেন, “সম্ভবত আমার পোশাক ও পাগড়ি দেখেই আমাকে এভাবে সম্বোধন করা হয়েছে। এটি সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে।” তিনি স্পিকারের কাছে সিসি ফুটেজ যাচাই করে নিরাপত্তা বাহিনীকে দোষীদের শনাক্তের নির্দেশের অনুরোধ জানান। ঘটনার প্রতি দুঃখ প্রকাশ করে স্পিকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নোটিশ দেওয়ার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় উপজেলার ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখা। অনুষ্ঠানে শাখা সেক্রেটারি মো. মুরছালিন শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি শাকিল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মো. জিহাদুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল সিনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা সিনিয়র আহ্বায়ক খালিদ হাসান নোমান, মীর সাব্বির এবং ছাত্রদলের রামপাল উপজেলা সাবেক আহ্বায়ক মোল্লা তারিকুল ইসলাম শোভনসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতাকর্মী, সুধীজন এবং স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।