বাংলাদেশ

সৈয়দপুরের মেধাবী  শিক্ষার্থী শাহারিয়া ফাহিম থাইল্যান্ড যাচ্ছে

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
মো. শাহারিয়া ফাহিম
মো. শাহারিয়া ফাহিম

নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী মো. শাহারিয়া ফাহিম ওয়ার্ল্ড ইয়ুথ স্টেম ইনভেনশন ইনোভেশন প্রতিযোগিতা–২০২৬ এ অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছে।

আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি ব্যাংককে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে দলগতভাবে রোবোটিক্স উদ্ভাবন নিয়ে অংশগ্রহণ করবে।
দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহারিয়া ফাহিম উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক দক্ষতার মাধ্যমে এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সে সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়ার বাসিন্দা। তার বাবা মো. দুলাল হোসেন দিনাজপুরের বিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত এবং মা মোছা. ফরিদা বেগম। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

 


 

এদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহ দিতে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকার মেধাবী এই শিক্ষার্থীর হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে শাহারিয়া ফাহিম বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পাচ্ছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: সংগৃহীত
পটুয়াখালীতে পুকুরে মিলল ২৭ কেজির দুই কোরাল

উপকূলীয় জেলাসমূহে মৎস্যসম্পদের অপ্রত্যাশিত প্রাপ্তিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে পটুয়াখালী-এর মহিপুর এলাকা, যেখানে একটি পুকুর থেকে বিপুল ওজনের দুটি কোরাল মাছ আহরণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামের একটি পুকুরে জাল টানার সময় প্রায় ২৭ কেজি ওজনের দুইটি কোরাল মাছ ধরা পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতার উপস্থিতিতে পরবর্তীতে কুয়াকাটার মেয়র মার্কেটে নিলামের মাধ্যমে মাছ দুটি ২৪ হাজার টাকায় বিক্রি করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি মাছের ওজন ১৫ কেজি এবং অপরটির ১২ কেজি। বাজার সংশ্লিষ্টরা জানান, ঢাকাসহ বড় শহরগুলোতে এ ধরনের বড় আকারের কোরাল মাছের উচ্চ চাহিদা রয়েছে, যা রপ্তানি সম্ভাবনাকেও ইঙ্গিত করে। স্থানীয় মৎস্য কর্মকর্তা জানান, সাধারণত সামুদ্রিক প্রজাতির এই মাছ জোয়ারের পানির মাধ্যমে উপকূলীয় পুকুরে প্রবেশ করে এবং উপযুক্ত পরিবেশে দ্রুত বৃদ্ধি পায়। তিনি উপকূলীয় মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৬ 0

কর্মরত অবস্থায় গুলিতে প্রাণ গেল কনস্টেবল সম্রাট বিশ্বাসের

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে বিপুল জ্বালানি উদ্ধার, ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

ছবি: প্রতিনিধি
বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

    বরিশাল নগরের সদর রোডে জুমার নামাজের পর ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। তারা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানারে তাদের দাবিগুলো তুলে ধরেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। অধিকাংশের মুখে মাস্ক ও কাপড় দিয়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন ছিল। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর তারা দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এলাকা ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। তবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।  

বরিশাল এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ১ দস্যু আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ছবি:  প্রতিনিধি

গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

    নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজ আদায় করতে গিয়ে আসলাম (৫৬) নামে এক ব্যক্তি আকস্মিক অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, খুতবার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই মেঝেতে লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আসলাম শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন এবং স্থানীয়ভাবে ধর্মপ্রাণ ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। ঘটনাটির পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

0 Comments