বাংলাদেশ

দলবদলে দলীয় প্রধানের বিরুদ্ধে নীতিবিরোধী আচরণের অভিযোগ,দল বিলুপ্তির ঘোষণা ভিত্তিহীন

Icon
খাগড়াছড়ি
প্রকাশঃ জানুয়ারী ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট—ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এ অভ্যন্তরীণ বিরোধ দেখা দিয়েছে। সংগঠনের সভাপতি শ্যামল কান্তি চাকমা ওরফে তরু একাংশ নেতাকর্মী নিয়ে জেএসএস (সন্তু গ্রুপ)-এ যোগ দিয়েছেন এবং দল বিলুপ্তির ঘোষণা দিয়েছেন বলে প্রচার হয়।

তবে এই ঘোষণাকে ‘ভিত্তিহীন ও গঠনতন্ত্রবহির্ভূত’ দাবি করেছে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি শহরের মধুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, সভাপতি শ্যামল কান্তি চাকমা ও সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব কারণে তারা দলীয় পদ হারানোর আশঙ্কায় ২০–২৫ জন অনুগত সদস্য নিয়ে খাগড়াছড়ি ত্যাগ করেন।
তিনি আরও বলেন, তরুর নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে সাধারণ সম্পাদকের নাম ব্যবহার করে বিভ্রান্তিমূলক বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে দল বিলুপ্তির ঘোষণা রয়েছে। কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এমন ঘোষণা অবৈধ ও অগ্রহণযোগ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি এবং দলীয় কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। সহ-সভাপতি সমীরণ চাকমা (চারমিং) আপাতত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা ও কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে বিপুল জ্বালানি উদ্ধার, ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড

  নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৭ জনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মতির মোড় বাইপাস সড়কে মেসার্স রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন মো. সাব্বির হোসেন, সহকারী কমিশনার (ভূমি)। এ সময় পুলিশের একটি দল অভিযান সহায়তা করে। প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ফিলিং স্টেশনটি নজরদারিতে রাখা হয়। পরে পাশের একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি নোয়া গাড়ি ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়, যেগুলো জ্বালানি পরিবহনের জন্য বিশেষভাবে পরিবর্তন করা ছিল। তল্লাশিতে কাভার্ড ভ্যানের ভেতরে অবৈধ মিনি পাম্প স্থাপন করে অকটেন ও পেট্রোল স্থানান্তরের প্রমাণ পাওয়া যায়। এছাড়া নোয়া গাড়ি থেকে জ্বালানি সরবরাহের সরঞ্জাম ও বিপুল পরিমাণ প্লাস্টিকের জার উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত মো. রফিকুল ইসলাম (২৬)-কে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া আরও ৬ জনকে ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) জানান, জব্দকৃত জ্বালানির পরিমাণ নির্ধারণে তা নিকটস্থ পাম্পে নেওয়া হয়েছে এবং যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন আরও জানায়, একটি চক্র লরি, কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহনের মাধ্যমে অবৈধভাবে তেল মজুদ করে সিন্ডিকেটের মাধ্যমে উচ্চ দামে বিক্রি করছিল। অভিযানে এ কার্যক্রমের প্রমাণ মিলেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বরিশালে মুখোশধারী ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে, ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ১ দস্যু আটক

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

ছবি:  প্রতিনিধি
গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

  ‎  তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদীতে জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গৌরনদী, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, একজন জ্যেষ্ঠ সাংবাদিককে অশালীন ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি প্রদান সংবিধান স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত, যা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও এখন পর্যন্ত হুমকিদাতাকে শনাক্ত বা গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির ঘটনা বৃদ্ধি পাওয়া উদ্বেগজনক। অতীতে সংঘটিত বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার দীর্ঘসূত্রতায় আটকে থাকায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। বক্তারা সতর্ক করে বলেন, অনতিবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত “সাংবাদিক সুরক্ষা আইন” প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।  

বরিশাল এপ্রিল ১৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে জুম্মার নামাজের সময় মুসল্লির মৃত্যু

ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য চালু হলো বাসসেবা

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

মোরেলগঞ্জে কৃষক দল নেতার জমি দখলে মরিয়া শ্রমীক লীগ নেতা

   বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন ও ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক হাওলাদার-এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে খালেক হাওলাদার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে পাকা বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া এলাকার ৪১৯১ নং দাগের জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের বিরোধ চলছে। এ ঘটনায় জয়নাল আবেদিন বাদী হয়ে আদালতে বাটোয়ারা মামলা (দেওয়ানি নং-৪৯/২৩) দায়ের করেন। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে নির্মাণকাজ শুরু করার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা দিলে জয়নাল আবেদিনের লোকজনকে হুমকি দেওয়া হয়। একই জমি বিরোধকে কেন্দ্র করে এর আগেও হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পক্ষ। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল খালেক হাওলাদার বলেন, জমিটি তাদের দখলে রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তিনিও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। এ বিষয়ে সন্ন্যাসী ফাঁড়ির এএসআই আবজাল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হয়েছে এবং আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।  

মোরেলগঞ্জ, বাগেরহাট এপ্রিল ১৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়: বরিশালে স্পিকার

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও খাবার বিতরণ

ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

0 Comments