বাংলাদেশ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: ফাওজুল কবির

Icon
টাঙ্গাইল
প্রকাশঃ জানুয়ারী ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশের বিচারব্যবস্থা ও উন্নয়ন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।
সোমবার (১৯ জানুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভোটের প্রচারণার গাড়ির সামনে বক্তব্যে তিনি বলেন, যারা বাংলাদেশের শান্তি, মানুষের জীবন ও সুশাসন চায়, তারা অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা রাজা–রানী নির্বাচন করি না, নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে জনগণের ইচ্ছা বাস্তবায়ন হয়।

 


 

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আগের সরকারের সময়ে রাষ্ট্রীয়ভাবে গুম, খুন ও বিরোধী দলের ওপর হুমকির ঘটনা ঘটত। পুনরায় এমন পরিস্থিতি এড়াতে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার জরুরি। এজন্যই জনগণকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিয়ে পরিবর্তনের পথে যেতে হবে।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ

আরও দেখুন
শওকত হোসেন
ছাদখোলা জিপে টেন্ডার নিয়ন্ত্রণকারী ‘কালা শওকত’ অবশেষে গ্রেফতার

খুলনার আলোচিত যুবলীগ নেতা শওকত হোসেনকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৫ মার্চ গভীর রাতে তাকে আটক করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শওকত হোসেন একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র চাচাতো ভাই শেখ সোহেল-এর দেহরক্ষী হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে খুলনা নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। পরবর্তী সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম জানান, চাঁদাবাজি ও ভূমিদস্যুসহ মোট পাঁচটি মামলায় তাকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আইন অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।

খুলনা মার্চ ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে দুর্বৃত্তদের আগুনে বিএনপি কার্যালয় ধ্বংস

“আমাদের মাকে ফেরত দিন, না হলে হত্যাকারীদের ফাঁসি দিন”

ছবি: প্রতিনিধি

নরসিংদীতে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, ১৬ জনের মধ্যে উপস্থিত পেলেন ৮ ডাক্তার

গাজীপুরে শিক্ষার্থীর পোড়া লাশ উদ্ধার, তদন্তে সামনে এলো চাঞ্চল্যকর সত্য

গাজীপুরে মাদ্রাসাছাত্র মাহাবুল হোসেন রনি (১৪)-এর হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেফতার ছাব্বির আহম্মেদ (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, জঙ্গলে গাঁজা সেবন করতে দেখে ফেলায় রনিকে শ্বাসরোধে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন। পিবিআই জানায়, মাহাবুল ২৭ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের পর নিখোঁজ হন। পরদিন স্থানীয়রা জঙ্গলে আগুনে পোড়া অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেন, যা পরিবারের সদস্যরা মাহাবুল হিসেবে শনাক্ত করেন। নিহতের দাদা জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন। পিবিআই তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে ৫ মার্চ ভবানীপুর এলাকা থেকে ছাব্বিরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, “পেশাদার তদন্ত ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”

গাজীপুর মার্চ ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ডোমারে ইফতারিতে কীটনাশক মেশানো পানি পানে  মা ও দুই ছেলে অসুস্থ্য

যুদ্ধের আগেই হরমুজ পেরোনো ১৫ জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে সভা

দায়িত্বে গাফিলতি, শাস্তির মুখে ৩ ভূমি কর্মকর্তা

আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির। তিনি জানান, বুধবার (৪ মার্চ) রাতেই প্রশাসনিক আদেশে ওই তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার সকালে পূর্বঘোষণা ছাড়াই সিদ্ধিরগঞ্জের ভূমি কার্যালয় পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন কর্মচারী এসে অফিসের তালা খুললে প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনো কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত ছিলেন না। ঘটনার পর বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে প্রতিমন্ত্রী ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ আখ্যা দিয়ে বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অবহেলা এবং জনগণের সেবা প্রদানে ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারি দপ্তরে দায়িত্বহীনতা, অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নেই এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পেশাগত দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, প্রশাসনের অভিযানে জরিমানা আদায়

ঈদে দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

নিহত মো. আলমগীর হোসেন

নিখোঁজের চার দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

0 Comments