বাংলাদেশ

নীলফামারীতে মাদক বিক্রেতা বাবা- ছেলে গ্রেফতার

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা বাবা-ছেলে গ্রেফতার হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে নিতাই গাংবের এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মৃত নজরুল ইসলামের ছেলে জিয়ারুল হক এবং তাঁর ছেলে নবিজুল ইসলাম। সেনা টহলের সময় সন্দেহজনকভাবে কয়েকজনকে দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল, ৪ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন হাসান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামালের নেতৃত্বে সেনা ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যে মাদক মামলার সঙ্গে যুক্ত ছিল।

বাংলাদেশ

আরও দেখুন
যুদ্ধের আগেই হরমুজ পেরোনো ১৫ জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার মধ্যেও জ্বালানি ও শিল্প কাঁচামালবাহী একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণার আগেই উপসাগরীয় অঞ্চল থেকে রওনা হওয়া অন্তত ১৫টি জাহাজ ধাপে ধাপে চট্টগ্রাম বন্দর-এ পৌঁছাচ্ছে। এসব জাহাজে মোট প্রায় সাড়ে ৭ লাখ টন পণ্য রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং বাকি নয়টিতে সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার রয়েছে। এরই মধ্যে ১২টি জাহাজ বন্দরে পৌঁছেছে, আর বাকি তিনটি চলতি সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর প্রভাব পড়ে বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায়, কারণ বৈশ্বিক তেল ও এলএনজি পরিবহনের একটি বড় অংশ এই প্রণালীর ওপর নির্ভরশীল। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন বন্দর থেকে এলএনজি, এলপিজি ও শিল্প কাঁচামালবাহী এসব জাহাজ সংঘাত শুরুর কয়েক দিন আগেই প্রণালী অতিক্রম করেছিল। ফলে বর্তমান চালানগুলো নিরাপদে বাংলাদেশে পৌঁছাতে পারছে। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যৎ চালান নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট মহল আশঙ্কা করছে। বিশেষ করে জ্বালানি আমদানির বড় অংশ যেহেতু উপসাগরীয় অঞ্চল থেকে আসে, তাই প্রণালী ঘিরে অস্থিরতা অব্যাহত থাকলে সরবরাহ ব্যবস্থায় ঝুঁকি বাড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করার প্রতিবাদে সভা

দায়িত্বে গাফিলতি, শাস্তির মুখে ৩ ভূমি কর্মকর্তা

ছবি: প্রতিনিধি

রামপালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, প্রশাসনের অভিযানে জরিমানা আদায়

ঈদে দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঈদুল ফিতরের দিন এবং তার আগের দুই দিন দেশে প্রবল কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।  মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বিশেষ করে ১৬, ১৭ ও ১৮ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শিলাবৃষ্টি, বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  তিনি নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়াতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬ 0
নিহত মো. আলমগীর হোসেন

নিখোঁজের চার দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি

ছবি: প্রতিনিধি

যে পরিবারের সবাই প্রতিবন্ধি

গুপ্তধন মনে করে বাড়িতে আনলেন গ্রেনেড

নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বিলের পানিতে মাছ ধরতে গিয়ে এক নারী গ্রেনেড সদৃশ একটি বিস্ফোরক বস্তু উদ্ধার করেছেন। পরে সেটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার দিগাকান্দি এলাকার দুয়ার বিলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন শিশু বিলে মাছ ধরতে গেলে তাদের আনতে পানিতে নামেন শিখা বেগম। এ সময় তার পায়ে শক্ত ধাতব বস্তু অনুভূত হলে সেটি তুলে নেন। প্রাথমিকভাবে তিনি বস্তুটিকে মূল্যবান ধাতু বা গুপ্তধন মনে করে বাড়িতে নিয়ে যান। পরে এলাকাবাসীর সন্দেহ হলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপত্তা হেফাজতে নেয়। শিখা বেগম জানান, তিনি বস্তুটির প্রকৃতি সম্পর্কে অবগত ছিলেন না এবং ধাতব বস্তু ভেবে বাড়িতে নিয়ে এসেছিলেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬ 0

লৌহজংয়ে গণপিটুনিতে দুই চোর নিহত

ছবি: প্রতিনিধি

খুন,নারী ও শিশু ধর্ষন, অপহরন, নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মৌন প্রতিবাদ

ছবি: প্রতিনিধি

শ্যামনগর প্রেসক্লাবে হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিষ্কার, সাংবাদিকহামলার প্রতিবাদে মানববন্ধন

0 Comments