বাংলাদেশ

ভালুকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৫ প্রতিদ্বন্দ্বী

Icon
ভালুকা, ময়মনসিংহ
প্রকাশঃ জানুয়ারী ২১, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে (২০ জানুয়ারি) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি আনুষ্ঠানিকভাবে ভালুকা উপজেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন দাখিল করেন।
এর ফলে ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন মোট পাঁচ প্রার্থী। তারা হলেন:
•    গণ অধিকার পরিষদ: মোহাম্মদ আনোয়ারুল ইসলাম
•    বিএনপি: জননেতা ফখর উদ্দিন আহমেদ
•    স্বতন্ত্র: মুহাম্মদ মোর্শেদ আলম
•    এনসিপি: ডা. জাহিদুল ইসলাম
•    ইসলামী আন্দোলন বাংলাদেশ: মো. মোস্তফা কামাল
নির্বাচন অফিস সূত্র জানায়, ২১ জানুয়ারি বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। অনুষ্ঠানে প্রতিটি প্রার্থী বা একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়া ২২ জানুয়ারি বিকেল ৩টায় ভালুকা উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে একটি আবশ্যিক সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সর্বোচ্চ পাঁচজন প্রতিনিধি নিয়ে উপস্থিত থাকতে হবে। সভায় প্রার্থীরা স্বাক্ষরসহ লিখিতভাবে নিম্নলিখিত তথ্য জমা দেবেন:
•    নির্বাচনি এজেন্টের নাম, ঠিকানা, মোবাইল ও ভোটার নম্বর
•    নির্বাচনি ক্যাম্পের অবস্থানসূচক তালিকা
•    বিলবোর্ড স্থাপনের অবস্থানসূচক তালিকা
    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণায় ব্যবহৃত আইডির তালিকা
নির্বাচন আচরণবিধি অনুযায়ী, লিখিত ঠিকানা ব্যতীত অন্য কোনো ক্যাম্প বা বিলবোর্ডকে বিধিবহির্ভূত ধরা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনি এজেন্ট না থাকলে প্রার্থী নিজে অফিসিয়াল কার্যক্রমের দায়িত্ব পালন করবেন।
ভোটগ্রহণ ও গণনার প্রস্তুতির জন্য প্রার্থীদের দ্রুততম সময়ের মধ্যে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের তালিকা জমা দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন সকল প্রার্থীর প্রতি আইন ও বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
সৈয়দপুরে আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন প্রতিযোগিতা ২ মে

আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন অ্যাডুকেশন (আইএলপিই-৬.০) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন অ্যান্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই  প্রোগ্রামের আঞ্চলিক রাউন্ডের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলী বিকাশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাইমারি,  ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম ও ১০ম শ্রেণি সেকেন্ডারি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি হায়ার সেকেন্ডারি এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রাউন্ডের সফল প্রতিযোগীরা জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। যদিও অলনাইন নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী শিক্ষার্থী অনলাইন নিবন্ধন না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ম্যানুয়াল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ৩৬০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে আগামী ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ম্যানুয়াল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই আঞ্চলিক রাউন্ডের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য প্লাটফর্ম। রংপুর বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।  বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নেতৃত্বের পাঠ নেবে, তেমনি বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবেন। উল্লেখ্য,এই ইভেন্টের চূড়ান্ত বা আন্তর্জাতিক রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে।  

সৈয়দপুর, নীলফামারী এপ্রিল ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

দেওয়ানগঞ্জের চর মাদারবাসীর যাতায়াতের একমাত্র সড়কটি অবরুদ্ধ

ছবি: প্রতিনিধি

কৃষি গবেষণা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত বারি মুগ -৬ ও -৮ উৎপাদন শীর্ষক মাঠ দিবস

বদলি ঝুলে, প্রশ্নের মুখে প্রশাসন

ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের লুট হওয়া ৬১০ বস্তা চাউল ভর্তি ট্রাক কালিয়াকৈরে উদ্ধার, আটক ২

  সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় লুট হওয়া ৬১০ বস্তা কাটারিভোগ চালসহ একটি ট্রাক গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে চালের বড় একটি অংশ বিভিন্ন গোডাউন থেকে জব্দ করা হয় এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দেয়। সোমবার রাতে কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার দিয়ে ট্রাকের গতিরোধ করা হয়। পরে অস্ত্রের মুখে চালক ও হেলপারকে জিম্মি করে তাদের হাত-পা-মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ট্রাকটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে ব্যবসায়ী মাহবুবুর রহমান সোহেল শিমলা থানায় অভিযোগ দেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করে। একই সঙ্গে বিভিন্ন গোডাউন থেকে মোট ৫৭০ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার থেকে ১০০ বস্তা, আতাউল থেকে ৫০ বস্তা, মোজাম্মেল থেকে ৫০ বস্তা এবং মোতালেব থেকে ২০ বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার ও তার কর্মচারী সুমন সরকারকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চালসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত চলছে।  

গাজীপুর এপ্রিল ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে লঘুচাপের প্রভাবে থেমে থেমে ঝড়বৃষ্টি

অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকারের নীতিমালা তৈরি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিকি ছবি
নকলের দায়ে এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  জামালপুরের দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস থেকে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির এক পরীক্ষার্থী নকল করছিলেন। বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।    

তানিয়া আক্তার এপ্রিল ২৮, ২০২৬ 0

হাত-পা বিহীন জন্ম নেওয়া সন্তাকে বাবা ফেলে গেলেও ফেলেনি মা

ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

0 Comments