ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হওয়ায় হাসপাতালে রোগীর চাপ আরও বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে বিভিন্ন জেলার রোগী রয়েছে, যাদের হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও জটিল শারীরিক অবস্থাও ছিল।
গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ শিশু। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেলেও বর্তমানে ৭৪ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৬৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে বিশেষ মেডিকেল টিমের
জামালপুরের দেওয়ানগঞ্জে এসএসসি পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার হাতীভাঙ্গা এবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করেছেন। দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিস থেকে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে হাতীভাঙ্গা আফরোজা বেগম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির এক পরীক্ষার্থী নকল করছিলেন। বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা হলে নকল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রত্যেক পরীক্ষার দিনই পরীক্ষার হল পরিদর্শন করছি। নকল রোধে পরীক্ষার হল পরিদর্শন অব্যাহত থাকবে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্যমতে, মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম ও নিহতদের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট থানায় প্রক্রিয়া চলমান রয়েছে।
বরিশালের গ্রামীণ এলাকায় নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে ৪২ কোটি টাকা ব্যয়ে বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)। চলতি মাসে শুরু হওয়া এ প্রকল্প ২০২৮ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের জন্য স্বল্পমূল্যের টুইন-পিট ল্যাট্রিন স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কমিউনিটি লেট্রিন নির্মাণ করা হবে। জানা গেছে, জেলার ১০টি উপজেলায় ৪০টি কমিউনিটি লেট্রিন নির্মাণে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া ৮টি উপজেলায় দরিদ্র পরিবারের জন্য ৬ হাজারটি ল্যাট্রিন নির্মাণ করা হবে, যেখানে প্রতিটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার টাকা। এ খাতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮ কোটি ৪০ লাখ টাকা। ডিপিএইচই সূত্র জানায়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যবিধি উন্নয়ন এবং শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, তথ্য-শিক্ষা-যোগাযোগ কার্যক্রম এবং প্রশিক্ষণও অন্তর্ভুক্ত রয়েছে। ডিপিএইচই বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান তরফদার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করে জনগণের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা হবে।