বাংলাদেশ

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

Icon
নীলফামারী প্রতিনিধি>
প্রকাশঃ এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীতে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে দিনব্যাপী র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়াউদ্দিন মাহমুদ, জেলা ও দায়রা জজ আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এনামুল হক বসুনিয়া, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান শামীমসহ অনেকে।
সভায় জানানো হয়, লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ৫৩৩টি এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মামলা দায়ের, ৪০৫ জনকে আইনি পরামর্শ প্রদান এবং ৫১৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা আদায় করা হয়েছে।
অনুষ্ঠানে প্যানেল আইনজীবীদের মধ্যে এ্যাডভোকেট আনোয়ার হোসেন ও এ্যাডভোকেট আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম দরিদ্র ও সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ময়মনসিংহে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে, এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হওয়ায় হাসপাতালে রোগীর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে বিভিন্ন জেলার রোগী রয়েছে, যাদের হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও জটিল শারীরিক অবস্থাও ছিল। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২৫ শিশু। এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেলেও বর্তমানে ৭৪ শিশু চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৬৪ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে বিশেষ মেডিকেল টিমের   

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে

পরমাণু শক্তির বিশ্বে যুক্ত হলো বাংলাদেশ, কঠোর সতর্কতার তাগিদ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

উত্তর বঙ্গোপসাগরজুড়ে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সতর্কাবস্থা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর; চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্র এলাকায় বিরাজমান অস্থিতিশীল আবহাওয়ার কারণে নৌযান চলাচলে ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের নিকটবর্তী এলাকায় থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ আরও কয়েকটি অঞ্চলে ৪৫–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৈশাখ মৌসুমের এ ধরনের ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নৌযান সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0

১৬৩ অ্যাসেম্বলিতে রূপপুরে পারমাণবিক শক্তির এক নতুন সূচনা

ছবি: প্রতিনিধি

বরিশালে ৪২ কোটি টাকার গ্রামীণ স্যানিটেশন প্রকল্পের কাজ শুরু

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে জ্বালানি পাম্পে স্বস্তি ফিরেলেও এখন ক্রেতা সংকট

ছবি: প্রতিনিধি
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

  ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালত-এর বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নূর হোসেন (৫৭), সহিদুল (৩৭) ও উজ্জল মিয়া (৩২)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন সোহরাব আলী (৬২), রূপা খাতুন (৫৭) ও রেহানা খাতুন (৫৪)। মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে কৃষক আশ্রাব আলীকে হত্যা করা হয়। পরদিন নিহতের ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানা-এ মামলা দায়ের করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ আকরাম হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী এ এইচ এম খালেকুজ্জামান।  

ময়মনসিংহ প্রতিনিধি এপ্রিল ২৭, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে অসহায় ও দুস্থদের মাঝে সেলাইমেশিন বিতরণ

নোয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

ছবি: প্রতিনিধি

সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়ন করা হবে: ডিজি

0 Comments