জাতীয়

যুক্তরাষ্ট্র–বাংলাদেশের সামরিক চিকিৎসা সহযোগিতা সম্প্রসারিত

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ২২, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ফোর্সের সঙ্গে চিকিৎসা খাতে অংশীদারিত্ব জোরদার করেছে।

ঢাকায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মার্কিন দূতাবাস জানায়, আর্মি প্যাসিফিকের ১৮তম থিয়েটার মেডিকেল কমান্ডের কমান্ডিং জেনারেল মেজর জেনারেল ই. ড্যারিন কক্স ১৮–২২ জানুয়ারি বাংলাদেশ সফর করেন।

সফরের মূল লক্ষ্য ছিল বাংলাদেশি মেডিকেল ফোর্সের সঙ্গে সমন্বিত সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যতে যৌথ উদ্যোগের ভিত্তি স্থাপন। সফরে মেজর জেনারেল কক্স ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন এবং সিলেটের জালালাবাদ সেনানিবাস ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, এই সম্পৃক্ততা সামরিক স্বাস্থ্যসেবায় সহযোগিতা উন্নয়ন এবং অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও কৌশলগত প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করে।

সফরের মাধ্যমে যৌথ মহড়া, বিশেষজ্ঞ বিনিময় এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে অংশীদারিত্বের নতুন পথ সুপ্রতিষ্ঠিত হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সামরিক চিকিৎসা খাতে সমন্বয়কে আরও শক্তিশালী করবে।

 

২৪ ঘণ্টাও টিকল না শিশিরের জামিন

রোববার জামিন, সোমবার বাতিল। খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় মাত্র এক হাজার টাকার মুচলেকায় ছাড় পেয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির। কিন্তু নিজেদের গাফিলতিতেই সেই সুযোগ নষ্ট করলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জামিননামা জমা না দেওয়ায় সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান পূর্বের জামিন আদেশ বাতিল করে দেন।   আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, সময় পেরিয়ে যাওয়ার পর আসামিপক্ষ জামিননামা নিয়ে এলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং আগের জামিন আদেশ প্রত্যাহার করেন। শিশিরের বিতর্কের শুরু সাম্প্রতিককালে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি পোস্ট ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। গত ১৭ নভেম্বর রাতে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা তাঁর বাসায় উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগ থানা পুলিশ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে। ছাত্রজীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মাস্টারদা সূর্যসেন হল শাখার সভাপতি ছিলেন। সর্বশেষ গত ৫ এপ্রিল তাঁকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সন্দেহভাজন হিসেবে যুক্ত করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ২২ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় যোগ দিতে বের হওয়া খালেদা জিয়ার গাড়িবহরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলামোটর এলাকায় হামলা হয়। গাড়ি ভাঙচুরের পাশাপাশি ওই ঘটনায় কয়েকজন আহত হন।

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৬ 0

সাবেক হাইকমিশনার মুনা তাসনিম দম্পতির নথি তলব দুদকের

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

আগস্টে রূপপুর থেকে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে: প্রযুক্তিমন্ত্রী

১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার

সরকার দেশের ১৫টি গুরুত্বপূর্ণ অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে রদবদল করেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে মহাপরিচালক, চেয়ারম্যান ও রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। নতুন নিয়োগে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন মু. জসীম উদ্দিন খান, পরিবেশ অধিদপ্তরের ড. মো. লুৎফর রহমান, কৃষি বিপণন অধিদপ্তরের এম এম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের দিল আফরোজ। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে আরও কয়েকজন কর্মকর্তাকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে এনটিআরসিএ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের দায়িত্বে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২৬ 0

শিক্ষার্থীদের মধ্যে ‘ভাইরাল হওয়ার প্রবণতা’ বাড়ছে: শিক্ষামন্ত্রী

সাগর-রুনি হত্যা তদন্তে আরও ৬ মাসের সময় দিল হাইকোর্ট

তনু হত্যা মামলায় রিমাণ্ড শেষে কারাগারে পাঠানো হলো সাবেক সেনাসদস্য হাফিজুরকে

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার আশঙ্কা, সতর্ক অবস্থানে ডিএমপি

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় বিশেষ নজরদারি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনমনে আতঙ্কের কোনো কারণ নেই। শনিবার (২৫ এপ্রিল) সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাস ও সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের দাপ্তরিক সূত্রে জানা যায়, নিষিদ্ধ একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে চাকরিচ্যুত নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। গোয়েন্দা পর্যবেক্ষণে উঠে এসেছে, চক্রটি রাজধানীর জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং জনসমাগমপূর্ণ এলাকাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে পারে—এমন আশঙ্কা বিবেচনায় নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে তাদের ওপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট সব ইউনিটকে নির্দেশ দিয়েছে, যাতে জনসমাগমস্থল, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিনোদন কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড দ্রুত প্রতিরোধ করা যায়। আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের সহযোগিতা কামনা করে জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তারা।  

Sukumar Barua এপ্রিল ২৫, ২০২৬ 0

মেধাভিত্তিক জনপ্রশাসন গঠনে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর হাইকোর্টে জামিন মঞ্জুর

সরকারি দায়িত্ব শেষে পুনরায় শিক্ষকতায় সাবেক ধর্ম উপদেষ্টা

0 Comments