অপরাধ

শেরপুর সীমান্তে টানা অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Icon
শেরপুর প্রতিনিধি>
প্রকাশঃ জানুয়ারী ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

শেরপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৫ জানুয়ারি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও এবং ঝিনাইগাতি উপজেলার হাতির টং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানম্যাক্স লাক্সারি স্যুট ও প্যান্ট পিসের কাপড়, বেনারশি শাড়ি এবং কম্বল জব্দ করা হয়।
এছাড়া, একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া ও হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করে বিজিবির টহল দল।
অন্যদিকে, ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া এবং শ্রীবরদী উপজেলার চুকচুকি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

ঘুষের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর ভূমি কর্মকর্তা বদলি

ঘুষ গ্রহণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক সহকারী ভূমি কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। অভিযুক্ত সেলিনা পারভীনকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া-গৌরিপুর ইউনিয়ন ভূমি অফিসে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ বদলির সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর আগে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা নিচ্ছেন সেলিনা পারভীন। পরবর্তীতে সেই টাকা নিজের ব্যাগে রাখতে দেখা গেলে ঘটনাটি দ্রুত জনসমক্ষে আলোচনার বিষয় হয়ে ওঠে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই প্রশাসন তার কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ জারি করে। একই সঙ্গে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেরপুর প্রতিনিধি> এপ্রিল ২৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রায়পুরায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, ধামাচাপার চেষ্টা

আজহারী-জারার ছবি নকল করে যৌন ওষুধের ভুয়া বিজ্ঞাপন, গ্রেফতার ১০

ছবি: প্রতিনিধি

টবের মধ্যে চাষ করা হয় ১৩টি গাঁজা গাছ, অতঃপর.....

এডিসি মাহমুদা বেগমের বদলির পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবি ভুক্তভোগীদের

জনরোষ ও দুর্নীতির পাহাড়সম অভিযোগের মুখে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগমকে বদলি করা হলেও শান্ত হননি ভুক্তভোগীরা। কেবল বদলি নয়, বরং তাঁর মেয়াদে হওয়া অনিয়মগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং আটকে রাখা ক্ষতিপূরণের অর্থ দ্রুত ছাড়ের দাবিতে নতুন করে সরব হয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা বেগমের বিরুদ্ধে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর একাধিক অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে অন্যতম বাঘহাটা মৌজার ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মামলা (বিবিধ মোকদ্দমা নং ৩১/২০২৪)। অভিযোগ রয়েছে, উচ্চ আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মো. আবদুর রউফ গাজী ও তাঁর পরিবারের পাওনা কয়েক কোটি টাকা গত কয়েক মাস ধরে আটকে রেখেছিলেন এই কর্মকর্তা। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্ত দখলদার সুধীর চন্দ্র সাহার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তিনি প্রকৃত মালিকদের ‘আপোশ’ করার জন্য চাপ দিচ্ছিলেন। বদলি নিয়ে সাধারণের প্রতিক্রিয়া গত ১৮ এপ্রিলের প্রজ্ঞাপনে তাঁকে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হলেও, নরসিংদীর সাধারণ মানুষ একে ‘পুরস্কার’ হিসেবে দেখছেন। আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম জানান, "একজন কর্মকর্তার বিরুদ্ধে যখন কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং নথিপত্র আটকে রাখার সুনির্দিষ্ট অভিযোগ ওঠে, তখন তাঁকে কেবল এক দপ্তর থেকে অন্য দপ্তরে সরিয়ে দেওয়া সমাধান নয়। আমরা তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং অবৈধ সম্পদের সুষ্ঠু তদন্ত চাই।" এদিকে ভুক্তভোগী মো. আবদুর রউফ গাজী ও অন্য ওয়ারিশগণ গতকাল ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পুনরায় যোগাযোগ করেছেন। তাঁদের অভিযোগ, মাহমুদা বেগম নরসিংদী ত্যাগের আগে বাঘহাটা মৌজার ফাইলটি এমনভাবে জটিল করে রেখে গেছেন যেন প্রকৃত মালিকরা হয়রানির শিকার হন। ইমারতের ক্ষতিপূরণ নিয়ে সুধীর সাহার সঙ্গে তাঁর ব্যক্তিগত বৈঠকের বিষয়টিও এখন আলোচনায় উঠে আসছে। প্রশাসনের বক্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, নতুন এডিসি (রাজস্ব) যোগদানের পর ঝুলে থাকা ফাইলগুলো পুনরায় পর্যালোচনা করা হবে। তবে ভুক্তভোগীদের আশঙ্কা, মাহমুদা বেগমের প্রভাবাধীন সিন্ডিকেট এখনো সক্রিয়।  উল্লেখ্য, মাহমুদা বেগমের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত প্রতিটি নথিতে নির্দিষ্ট হারে 'পার্সেন্টেজ' নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বড় প্রকল্পের অধিগ্রহণের অর্থ ছাড় করতে তিনি কোটি টাকার বাণিজ্য করেছেন বলে অভিযোগকারীদের দাবি। সেকারণে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।

নরসিংদী প্রতিনিধি> এপ্রিল ২৩, ২০২৬ 0

মঠবাড়িয়ায় হাতুড়ির আঘাতে এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা

পুত্রবধূ মরিয়ম

যশোরে শাশুড়ির গলা কেটে হত্যা করে বস্তাবন্দি করলো পুত্রবধূ

পল্লবীতে গৃহশিক্ষিকার নৃশংস হত্যা, হাতে পাওয়া চুলে মিলছে রহস্যের সূত্র

ছবি: প্রতিনিধি
ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২

  বাগেরহাটের ফকিরহাটে কাঁচামাল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার পিলজংগ ইউনিয়নের সুখদাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত কাঁচামাল ব্যবসায়ী আকবর হোসেন (২৩)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রামপাল উপজেলার শিবনগর এলাকার আ. রাজ্জাকের ছেলে। হামলায় আ. রাজ্জাকও আহত হয়েছেন। আটককৃতরা হলেন রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার মৃত এসকান শেখের ছেলে মিজানুর রহমান শেখ সুমন (৩৬) ও চাকুশ্রী এলাকার ওমর ফারুকের ছেলে মেহেদী হাসান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আ. রাজ্জাক ও তার ছেলে আকবর হোসেন ভ্যানযোগে খুলনায় কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে সুখদাড়া এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে আসা ৩-৪ জনের একটি ছিনতাইকারী দল তাদের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। বাধা দিলে আকবর হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আকবর হোসেনের বাবা দুই ছিনতাইকারীকে ধরে ফেলেন। এতে তারা মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে অপর সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হলেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। আহতের বড় ভাই আলীশাহ শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৬ 0

শেরপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এক রাতেই গলা কেটে ৭ জনকে হত্যা

টেকনাফের গহীন পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার

0 Comments