বাংলাদেশ

ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে বক শিকারীর করুন মৃত্যু

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি চাষ করার সময় ট্রাক্টরের লাঙ্গলের সঙ্গে পেঁচিয়ে এক বক শিকারী যুবক নিহত হয়েছেন। ঘটনাটি রবিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের পাশে ঘটেছে।
নিহত লিমন মিয়া (২৪) খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য ট্রাক্টর চালাচ্ছিলেন। এ সময় লিমন ট্রাক্টরের লাঙ্গলের ওপর বসে সাদা বক শিকার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ট্রাক্টর চালক বিষয়টি দেখে গাড়ি থামিয়ে চলে যান। পরে এলাকাবাসী গিয়ে লিমনের দেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ

আরও দেখুন
কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠিত, সভাপতি ফারুক-সম্পাদক রাসেল

গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক (২০২৬–২০২৭) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রাসেল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালীগঞ্জের মহিউদ্দিন ম্যানশন-২–এ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ১১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে আবু নাঈম, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, প্রচার সম্পাদক তাইজুল ইসলাম এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আবুল হাসনাত দায়িত্ব পেয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

কালীগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0

ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে উপজেলা প্রশাসনের বাজার তদারকি অভিযান

ছবি: প্রতিনিধি

সুন্দরবনকে দস্যু মুক্ত করার জন্য দ্রুত অভিযান শুরু হবে: ড. শেখ ফরিদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে ৬ যুবকের অনুপ্রবেশের নেপথ্যে কী?

উত্তরের সীমান্তবর্তী উপজেলা হরিপুর-এ অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৩৭০/১-এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপলডাঙ্গী এলাকায় অবস্থান নেয় সদস্যরা। সকাল ৬টার দিকে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন—রাণীশংকৈল উপজেলার ভরণীয়া গ্রামের মোখলেছুর রহমান (২১) ও মনসুর রহমান (১৮), ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮), রাঘোপুর গ্রামের আমিনুর রহমান (১৮), এবং হরিপুর উপজেলার মারাধর ও পশ্চিম আটঘরিয়া গ্রামের ইমরান (২৩) ও সুবেল (২৬)। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, সীমান্ত অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, কাজের সন্ধানে অনেকেই দালালের প্রলোভনে অবৈধভাবে সীমান্ত পার হন। সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় কর্মসংস্থান ও জনসচেতনতা বাড়ানো না গেলে এ ধরনের ঝুঁকিপূর্ণ অনুপ্রবেশ বন্ধ করা কঠিন হবে।  

ঠাকুরগাঁও প্রতিনিধি ফেব্রুয়ারি ২০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

নোয়াখালীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দোকানে নিহত ২

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামের মৃত্যু

১৫ দিনের মধ্যে নদী, খাল দখলমুক্ত করে খাল খনন কর্মসূচি শুরু করা হবে: ফরহাদ হোসেন

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগের কার্যালয় খোলা সম্ভব নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ কাজ করেছে। তিনি এই সিদ্ধান্তকে এক ধরনের রাজনৈতিক যোগসাজশ হিসেবে অভিহিত করেন। নাহিদ ইসলাম প্রশাসনের জবাবদিহি দাবি করে বলেন, কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ না করা হলে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেবে। তিনি গণমাধ্যমের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, নতুন সরকার গঠনের পর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রমাণ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া নাহিদ ইসলাম সংবিধান সংস্কার, আইনের শাসন, পুলিশে দলীয়করণ বন্ধ, নারী নিরাপত্তা, মব সংস্কৃতি দমন ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নতুন মন্ত্রিসভাকে ‘পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা’ হিসেবে সমালোচনা করেন, যে মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য, নারী ও সংখ্যালঘু অংশগ্রহণ যথেষ্ট হয়নি এবং ৬২% মন্ত্রী ব্যবসায়ী। নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণভোট বাতিল হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধির আহ্বান জানান।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানিয়ে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির আহ্বান ট্রাম্পের

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্ত-মন্ত্রণালয় বৃক্ষরোপণ বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

0 Comments