বাংলাদেশ

মুলাদিতে নির্বাচনের আগের দিন জাতীয় পার্টির নেতার বাড়িতে হামলার ও প্রচারকেন্দ্র ভাঙচুর

Icon
বরিশাল
প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে উত্তেজনা বাড়ছে। নির্বাচনের একদিন আগে জাতীয় পার্টির মুলাদী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাদী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে তার বাড়ির সামনে স্থাপিত লাঙ্গল প্রতীকের একটি নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুর করা হয়। এ সময় আরিফ হোসেন বাড়িতে না থাকায় তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করলে বাড়ির কেয়ারটেকারকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

জাতীয় পার্টির ওই নেতা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা অপু মোল্লা ও শাওন হাওলাদারের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর প্রধান সমন্বয়ক ও তার কন্যা হাবিবা কিবরিয়া ফারিয়া বলেন, নির্বাচনের আগে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব ঘটনায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ঘটনার তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

  নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়টি পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের পরিবার সর্বস্ব হারায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ৩০, ২০২৬ 0

মুক্তিপনের দাবীতে সুন্দরবনে জলদস্যু “নানাভাই ” বাহিনীর হাতে জেলে অপহৃত

ছবি: প্রতিনিধি

কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর অভিযোগে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা

  শেরপুরের নালিতাবাড়ী শহরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া সিজারিয়ান অপারেশনসহ চিকিৎসাসেবা চালানোর অভিযোগে মায়ান জেনারেল হাসপাতাল সীলগালা করা হয়েছে।  রবিবার (২৯ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ মোঃ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হুমায়ন আহমেদ নূর উপস্থিত ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত শুক্রবার সিজার করা এক প্রসূতি আকলিমা বেগম (৩৬) অপারেশনের পর অসুস্থ হয়ে ময়মনসিংহে প্রেরণ করা হলেও শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে। অনুমোদনবিহীন হাসপাতালটি ঘটনার প্রেক্ষিতে বন্ধ রাখে কর্তৃপক্ষ।

নালিতাবাড়ী,শেরপুর মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

এবারের ঈদযাত্রা তুলোনামুলক স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

ছবি: প্রতিনিধি

নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

ছবি: প্রতিনিধি
বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

  বাগেরহাটের মোংলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে কোস্ট গার্ড, নৌবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে প্রায় ১২ হাজার ৬১৩ লিটার তেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা। রোববার (২৯ মার্চ) মধ্যরাত ১টার দিকে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানের তিনটি ট্যাংকে সংরক্ষিত তেলের পরিমাণ পরিমাপ ও কাগজপত্র যাচাই করে অনুমোদিত সীমার অতিরিক্ত মজুদের প্রমাণ পাওয়া যায়। উদ্ধারকৃত তেলের বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাগেরহাট মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

হাতবোমা বিস্ফোরণ ও লুটপাট, হ্যান্ডকাপধারী আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১ জেলায় নিয়োগ নতুন জেলা প্রশাসক

0 Comments