বাংলাদেশ

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ মার্চ ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি


 
নীলফামারীর সৈয়দপুর বাসটার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর (ভজে পাড়া) এলাকায় রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে অন্তত ছয়টি পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লিপি আক্তারের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম, মোকছেদুল হক, লিপি আক্তার ও শফিকুল ইসলামের পরিবার সর্বস্ব হারায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলমান রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
অপ্রশস্ত রেলগেটের কারণে সৈয়দপুরে ভয়াবহ যানজট, ভোগান্তিতে মানুষ

  নীলফামারীর সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ২নং রেলগেটের অপ্রশস্ততা দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্টেশন সংলগ্ন হওয়ায় ট্রেনের ঘনঘন সান্টিং কার্যক্রমের ফলে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার গেট বন্ধ রাখতে হয়, এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ব্যাহত হচ্ছে জনসাধারণের স্বাভাবিক চলাচল। পৌরসভা সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বর্গকিলোমিটার আয়তনের এই শহরে চার লাখ মানুষের বসবাস, যাদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ এই রেলগেট। বর্তমানে প্রায় ৩০ ফুট প্রশস্ত গেটটি সম্প্রসারণ করে অন্তত ৬০ ফুটে উন্নীত ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিন সান্টিংয়ের সময় অসতর্কভাবে রেললাইনে প্রবেশ করা যানবাহন অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায়, যা নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও প্রকট করে তুলেছে। স্থানীয় চিকিৎসক ওয়াসিম বারী জয় জানান, দ্রুত রেলগেট সম্প্রসারণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা রেলগেটটিকে দুর্ঘটনাপ্রবণ হিসেবে উল্লেখ করে দ্রুত সম্প্রসারণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। অন্যদিকে রেলওয়ে পূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা তহিদুল ইসলাম জানিয়েছেন, অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে গেটটি প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে, যা অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।

সৈয়দপুর, নীলফামারী মার্চ ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে অগ্নিকান্ডে ৬টি পরিবারের সব পুড়ে ছাই

মুক্তিপনের দাবীতে সুন্দরবনে জলদস্যু “নানাভাই ” বাহিনীর হাতে জেলে অপহৃত

ছবি: প্রতিনিধি

কর্মবিরতি প্রত্যাহার, রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি সরবরাহ শুরু

ছবি: প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকাল ৪টায় পেড়িখালী বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি শেখ মোতাহার আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতারা, যার মধ্যে ছিলেন শেখ আব্বাস আলী, আকবর হোসেন আকো, মো. কামাল হোসেন, তরফদার এনামুল হক প্রিন্স, মল্লিক জিয়াউল হক জিয়া এবং আরও অনেকে। নেতারা আগামী উপজেলা পরিষদসহ সকল স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাই ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নারী অংশগ্রহণ করেন।

বাগেরহাট মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নালিতাবাড়ীতে প্রসূতি মৃত্যুর অভিযোগে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা

ছবি: প্রতিনিধি

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

এবারের ঈদযাত্রা তুলোনামুলক স্বস্তিদায়ক হয়েছে: সেতুমন্ত্রী

ছবি: প্রতিনিধি
নীলফামারীসহ রংপুর বিভাগে জ্বালানি তেল সরবরাহ বন্ধ ও কর্মবিরতি

  নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনে নিয়োজিত তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডের প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।  রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এতে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও একাত্মতা প্রকাশ করেছে। জানা গেছে, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্যাংকলরী যান্ত্রিক ত্রুটির কারণে পথে থামে। এ সময় চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারী রিফাত গাড়ি মেরামতের কাজ করছিলেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশিতে লরির কেবিন থেকে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত শ্রমিকদের মুক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।  

সৈয়দপুর, নীলফামারী মার্চ ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে মজুদ ১২ হাজার লিটারের বেশী জ্বালানী  তেল উদ্ধার

ছবি: প্রতিনিধি

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

হাতবোমা বিস্ফোরণ ও লুটপাট, হ্যান্ডকাপধারী আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

0 Comments