সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ককটেল ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগতো রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম আবু মুসা (৩২)। তিনি সদর উপজেলার রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় আবু মুসার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ককটেল ও মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগতো রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকার একটি বাঁশবাগানে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তির নাম আবু মুসা (৩২)। তিনি সদর উপজেলার রসূলপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে। সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তল্লাশির সময় আবু মুসার কাছ থেকে ৫টি ককটেল, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৯৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর শহরে চুরির শিকার হয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও আইনজীবী মো. নাজমুল হাসান। শহরের টেপাখোলা এলাকার নিজ বাসার গ্যারেজ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলটি গ্যারেজে রেখে আদালতে যান নাজমুল হাসান। দুপুরের দিকে ফিরে এসে তিনি সেটি আর পাননি। পরে বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, কালো মাস্ক পরা এক যুবক মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে গ্যারেজে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে বেরিয়ে যান। ঘটনার পর সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় তার বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। ধত্রি রানী সাকোয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী এবং ক্ষীতিশ চন্দ্র বর্মনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলে নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।