বাংলাদেশ

কক্সবাজারে সৈকত থেকে অজ্ঞাত তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

Icon
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের তীরবর্তী সৈকত থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সৈকতের উত্তর লম্বরী ও মিটাপানি ছড়ার নৌঘাট অংশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা সকালে সৈকতের তীরে ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ মডেল থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে। ঘটনাটি স্থানীয় জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নীলফামারীর ৪,৩৩৫ মসজিদে একই নিয়মে খতমে তারাবীহ

পবিত্র রমজান মাসে নীলফামারী জেলার চার হাজার ৩৩৫টি মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবীহ নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয়দিন দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে তেলাওয়াত করা হবে। এতে ২৭ রমজান, পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন সম্পন্ন হবে। ইসলামিক ফাউন্ডেশন-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৪,৩৩৫টি মসজিদের মধ্যে সদরে ৯৬৫টি, ডিমলায় ৭০৬টি, ডোমারে ৬১৯টি, জলঢাকায় ৮৪৪টি, সৈয়দপুরে ৫০৭টি এবং কিশোরগঞ্জ উপজেলায় ৬৯৪টি জামে মসজিদ রয়েছে। জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, সব মসজিদে একই নিয়মে তারাবীহ নামাজে পবিত্র কুরআন তেলাওয়াত করা হলে মুসল্লিদের জন্য সুবিধা হবে। কেউ নির্দিষ্ট একটি মসজিদে নামাজ আদায় করতে না পারলেও, জেলার যেকোনো মসজিদে একই সময়ে একই পরিমাণ কুরআন তেলাওয়াত শুনতে পারবেন।  

সৈয়দপুর, নীলফামারী ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

জামায়াত আমীরের কাছ থেকে উদ্ধার হওয়া ৭৪ লাখ টাকা আদালতে জমা

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী

ছবি: প্রতিনিধি
রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের ৫০৩ নং কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ভূমি মন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু ও কার্য-সহকারী আলতাব হোসেন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

রাজশাহী ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

গাজীপুরে রাবাব ফ্যাশন কারখানা হঠাৎ বন্ধ ঘোষণা, ৭০০ শ্রমিক অনিশ্চয়তায়

ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে ধ্বংস করে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

কুড়িগ্রামের জেলা শহরের শাপলা চত্বর এলাকায় ধ্বংস হওয়া আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সকালে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, যা সামাজিক ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বিষয়টি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন এবং ব্যানারের ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, পাঁচ থেকে সাতজন তরুণ ব্যানার ও পতাকা উত্তোলন করার সময় বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। পরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুল আজিজ সেখানে উপস্থিত হয়ে ব্যানারটি ছিঁড়ে ফেলে এবং জাতীয় পতাকা নামিয়ে নেন। আবদুল আজিজ বলেন, “যারা এই সুযোগ দিয়েছেন, তারা খুব দ্রুত এর ফলাফল টের পাবেন।” দুপুরে আন্দোলনের নেতাকর্মীরা পুনরায় উপস্থিত হয়ে ধ্বংস হওয়া কার্যালয়ের চারপাশের টিনের বেড়া ভেঙে দেন। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি একই আন্দোলনের নেতাকর্মী ও বিক্ষুব্ধ গ্রুপ এক্সকাভেটর ব্যবহার করে কার্যালয়টি ধ্বংস করে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় তিনি এখনও অবগত নন।

কুড়িগ্রাম ফেব্রুয়ারি ১৮, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে শিশু রোগীর ইউএসজি রিপোর্টে ভুল, চিকিৎসায় বিলম্বের অভিযোগ

ছবি: প্রতিনিধি

ধ্বংস হয়ে যাচ্ছে বিসিসির এনেক্স ভবন

আব্দুল ওয়াদুদ ভূইয়া

দীর্ঘ আন্দোলনের পুরস্কার কি পেল না পার্বত্য জেলা!

0 Comments