বাংলাদেশ

নীলফামারীর ৪,৩৩৫ মসজিদে একই নিয়মে খতমে তারাবীহ

Icon
সৈয়দপুর, নীলফামারী
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান মাসে নীলফামারী জেলার চার হাজার ৩৩৫টি মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবীহ নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম ছয়দিন দেড় পারা করে মোট নয় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে তেলাওয়াত করা হবে। এতে ২৭ রমজান, পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন সম্পন্ন হবে।
ইসলামিক ফাউন্ডেশন-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মোট ৪,৩৩৫টি মসজিদের মধ্যে সদরে ৯৬৫টি, ডিমলায় ৭০৬টি, ডোমারে ৬১৯টি, জলঢাকায় ৮৪৪টি, সৈয়দপুরে ৫০৭টি এবং কিশোরগঞ্জ উপজেলায় ৬৯৪টি জামে মসজিদ রয়েছে।
জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, সব মসজিদে একই নিয়মে তারাবীহ নামাজে পবিত্র কুরআন তেলাওয়াত করা হলে মুসল্লিদের জন্য সুবিধা হবে। কেউ নির্দিষ্ট একটি মসজিদে নামাজ আদায় করতে না পারলেও, জেলার যেকোনো মসজিদে একই সময়ে একই পরিমাণ কুরআন তেলাওয়াত শুনতে পারবেন।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

  পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়াঘাট এলাকায় রবিবার (৫ মার্চ) দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে যান। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা ও উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বদেশ্বরী গ্রামের আব্দুল মালেকের ছেলে সজীব। স্থানীয় সূত্র জানায়, সজীবসহ চারজন যুবক দুপুরে নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে। সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গেলে অপরদের মধ্যে দুইজনকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি নিখোঁজ হয়ে যান। প্রাথমিক উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ ঘন্টা তল্লাশি চালালেও সফল হননি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে নদী তলদেশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, নদীতে বালু উত্তোলনের কারণে খরার মৌসুমেও ৩০-৪০ ফুট গভীর চোরার বালি গর্ত সৃষ্টি হচ্ছে। এ ধরনের গর্তের কারণে নদীতে গোসলের সময় বিপদজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সজীবের মতো মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।  

আমির খসরু লাবলু এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

  গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৩ জন ও পঞ্চগড়ে ৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ জন হামের উপসর্গে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।  

রংপুর ব্যুরো এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি

হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সৈয়দপুরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত, নিধনে ব্যর্থ পৌরসভা

কদমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় সংঘটিত প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।   এদিকে, অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও দায় নিরূপণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনকেও পৃথক তদন্ত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, শ্রমিকদের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় সরকার আইনি কাঠামোর আওতায় কঠোর অবস্থান বজায় রাখবে এবং অবহেলার কারণে কোনো প্রাণহানি সহ্য করা হবে না।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অবৈধ মাটি-বালু পরিবহন নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থীসহ আহত একাধিক

ছবি: প্রতিনিধি

ঈদের আগেই হাতিয়ায় নতুন ফেরি, যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

খুলনায় হামের প্রকোপ তীব্র, হাসপাতালে শিশু ভর্তি ৩০০

0 Comments