বাংলাদেশ

ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

Icon
ফকিরহাট প্রতিনিধি ,ফকিরহাট প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক ইলেকট্রিক মিস্ত্রিী হাসিব মোল্লা (২৫) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসিব মোল্লা উপজেলার বারাশিয়া গ্রামের কাশেম মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসিব মোল্লা ফকিরহাট বাজার থেকে মটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বিশ্বরোড় মোড় এলাকায় এসে বাইপাস সড়ক থেকে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এন আর কার্গো সার্ভিস নামে একটি কভারভ্যানের চাকার নিচে পড়েন। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।


ঘটনার পর মহাসড়কে দীর্ঘসময় যাজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ঘাতক কভারভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগি পালিয়ে গেছে। 

বাংলাদেশ

আরও দেখুন
বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আওয়ামী লীগের কার্যালয় খোলা সম্ভব নয়: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন জেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার পেছনে ক্ষমতাসীন বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ কাজ করেছে। তিনি এই সিদ্ধান্তকে এক ধরনের রাজনৈতিক যোগসাজশ হিসেবে অভিহিত করেন। নাহিদ ইসলাম প্রশাসনের জবাবদিহি দাবি করে বলেন, কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ না করা হলে এনসিপি রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেবে। তিনি গণমাধ্যমের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেন এবং বলেন, নতুন সরকার গঠনের পর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের প্রমাণ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া নাহিদ ইসলাম সংবিধান সংস্কার, আইনের শাসন, পুলিশে দলীয়করণ বন্ধ, নারী নিরাপত্তা, মব সংস্কৃতি দমন ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি নতুন মন্ত্রিসভাকে ‘পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা’ হিসেবে সমালোচনা করেন, যে মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য, নারী ও সংখ্যালঘু অংশগ্রহণ যথেষ্ট হয়নি এবং ৬২% মন্ত্রী ব্যবসায়ী। নাহিদ ইসলাম উল্লেখ করেন, গণভোট বাতিল হলে সরকারের বৈধতাও প্রশ্নবিদ্ধ হবে। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধির আহ্বান জানান।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রতি অভিনন্দন জানিয়ে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তির আহ্বান ট্রাম্পের

ছবি: প্রতিনিধি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্ত-মন্ত্রণালয় বৃক্ষরোপণ বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে উদ্ধার

শরীয়তপুরে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত, ১০ জন আহত

শরীয়তপুর জেলার জাজিরায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা গোল চত্বর সংলগ্ন জমদ্দার স্ট্যান্ড আন্ডারপাস এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হন। নিহতরা হলেন স্টার এক্সপ্রেস বাসের চালকের সহকারী আকাশ সরদার (৩১) এবং সুপারভাইজার ইউনুস মোল্লা (৪০), উভয়ই গোপালগঞ্জ জেলা সদরের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী খান পরিবহনের একটি বাস যাত্রী তুলতে আন্ডারপাসের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পিছন দিক থেকে আসা স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে খান পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। আকাশ সরদার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০–৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, অতিরিক্ত গতির কারণে স্টার এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের খান পরিবহনের বাসে ধাক্কা দেয়। বাস দুটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

কুড়িগ্রামের ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে, রেল চলাচল সাময়িক বন্ধ

ছবি: প্রতিনিধি

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের মরদেহ পৌঁছাল বাগেরহাটে

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়গামী ট্রেনের এসি কোচে কনডেন্সার কয়েল চুরি, কম কোচে চলাচল

আজ থেকে টোল মুক্ত রায়পুরা পৌরসভা চলবে- ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি

রায়পুরা পৌরসভাকে টোল মুক্ত করার ঘোষণা দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার “টোল” (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। আজ থেকে রায়পুরা “টোলমুক্ত” হিসেবে গণ্য হবে। জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে। আপনাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। আদেশক্রমে : ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি। এমন পোস্টের পর স্থানীয় পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দীর্ঘদিন ধরে স্ট্যান্ডভিত্তিক টোল আদায় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। নতুন এ ঘোষণার ফলে চালক ও যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রশাসনিক তদারকি ও বাস্তবায়ন কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে দিকেও এখন নজর স্থানীয়দের। আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা, টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার টোল (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। আজ থেকেই এই ঘোষণা কার্যকর হবে। জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।

তন্ময় সাহা ফেব্রুয়ারি ১৯, ২০২৬ 0

ফকিরহাটে রমজানে বিশেষ অভিযান, তিন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

ছবি: প্রতিনিধি

ফকিরহাটে কভারভ্যানের চাকায় পিষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

0 Comments