বাংলাদেশ

ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান

Icon
ফকিরহাট প্রতিনিধি ,ফকিরহাট প্রতিনিধি
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলা-এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন বান ঢেউটিন, ৯ হাজার টাকার চেক এবং শুকনা খাবার বিতরণ করা হয়।
জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর ইসরাফিল শেখের বসতঘর পুড়ে যায়। এতে পরিবারটি ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ অন্যান্যরা।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ২

  বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেল চালক মোঃ ইয়াছিন শেখ (৫৫) যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।  দুর্ঘটনা ঘটে সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় খুলনা-ঢাকা মহাসড়কের পাগলা-শ্যামনগর এলাকায়। ইয়াছিন শেখ উপজেলার সাতশৈয়া গ্রামের শেখ আঃ বারির ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি তেল নিতে পাগলা-শ্যামনগর আরা ফিলিং স্টেশনে প্রবেশের সময় খুলনাগামী বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান; পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে মৃত্যু হয়। মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়, আর বাসটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। একইদিন, পিলজংগ এলাকায় ক্রেনের গাড়ি উল্টে ইসরাফিল শেখ (২৭) আহত হয়েছেন। এছাড়া শ্যামবাগাত এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহীও আহত হয়েছেন। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফকিরহাট প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

বাগেরহাটে গরম মাড় দিয়ে গৃহবধূকে ঝলসে দিল স্বামী

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

হাতের চাবিতে তালা খুলে শনাক্ত করলেন আগুনে মৃত মাকে

বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।  একই সঙ্গে আদালত আবুল সরকারের স্থায়ী জামিন কেন দেওয়া হবে না, তা জানার জন্য রুলও জারি করেছেন। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর রাতে মাদারীপুরের এক সঙ্গীত আসর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঘিওর থানায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আবুল সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মানিকগঞ্জের একটি মেলায় পরিবেশিত গানে আল্লাহকে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছিলেন, যা বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।  

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

ছবি: প্রতিনিধি

করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে উত্তীর্ণ হওয়ার পরও চাকরি থেকে বঞ্চিত হওয়া প্রার্থী মোঃ আব্দুল হালিম রবিবার (৫ এপ্রিল) বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। অভিযোগ অনুযায়ী, আব্দুল হালিম শারীরিক ফিটনেস ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু নিয়োগপত্র পাওয়ার জন্য ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার অফিসের মুদ্রাক্ষরিক ও সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ লাখ টাকা দাবী করেন। তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় চাকরিতে নিয়োগ পাননি। ভুক্তভোগী দাবি করেন, তার মামা-খালুর অনুপস্থিতি ও অর্থ প্রদান না করার কারণে চূড়ান্তভাবে মনোনীত হলেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তিনি কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত ও দ্রুত নিয়োগ প্রদানের দাবি জানান। চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল হালিমকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছিল, তবে তিনি নিয়োগপত্র পাওয়ার জন্য হাজির হননি। উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি।  

নীলফামারী প্রতিনিধি> এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

0 Comments