বাংলাদেশ

পঞ্চগড়গামী ট্রেনের এসি কোচে কনডেন্সার কয়েল চুরি, কম কোচে চলাচল

Icon
আমির খসরু লাবলু
প্রকাশঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল (কম্প্রেসার থেকে আসা গরম গ্যাসকে ঠান্ডা তরলে রূপান্তরকারী অংশ) চুরির ঘটনা ঘটেছে। চুরির পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত ‘গ’ নম্বর কোচটি পঞ্চগড় রেলওয়ে স্টেশন-এ রেখে কম সংখ্যক কোচ নিয়ে ৭৯৪ রেকের পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
স্টেশন ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কোচটিকে মূল রেক থেকে আলাদা লাইনে রাখা হয়েছে। কোচটি মেরামত না হওয়া পর্যন্ত ১৩টির পরিবর্তে ১২টি কোচ নিয়ে ট্রেনটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে। প্রয়োজন হলে কোচটি স্পেয়ার হিসেবেও ব্যবহার করা হতে পারে।
জানা গেছে, কোচটি ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস-এর সঙ্গে সকাল ৭টা ৫৫ মিনিটে পঞ্চগড়ে পৌঁছায়। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ার পর পথিমধ্যেই এসির কার্যকারিতা কমে গেলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। কোচটিতে ৭৮টি এসি চেয়ার ছিল। ফলে যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়েন।
রেল সূত্রে জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বরের পর ৮ ফেব্রুয়ারি এবং সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি—এ নিয়ে তৃতীয়বারের মতো একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কোচের বিক্রিত টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্টেশনের ইলেকট্রিক বিভাগের শ্রমিক মনোয়ারুল ইসলাম বলেন, এমন চুরি মাঝে মধ্যেই ঘটছে এবং অধিকাংশ ক্ষেত্রেই ঢাকা থেকে আসার পথে ঘটনাগুলো ঘটে। ইলেকট্রিক অফিসের ইনচার্জ পাভেল মাহমুদ জানান, এসি কোচের কনডেন্সার কয়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কোচটি বাতিল ঘোষণা করা হয়েছে। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টদের তলব করা হয়েছে।
স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ইলেকট্রিক বিভাগ থেকে একটি কোচ বাতিল ঘোষণার পর ওই কোচের টিকিট বিক্রি বন্ধ রাখা হয় এবং যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। কম কোচে চলাচলের কারণে রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে বলেও তিনি জানান।

 

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
বাগেরহাটে গরম মাড় দিয়ে গৃহবধূকে ঝলসে দিল স্বামী

  বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে মুসলিমা বেগম (২৭) নামে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী চুন্নু শেখ (৩৫)-এর বিরুদ্ধে। এতে তিনি গুরুতর দগ্ধ হয়েছেন। পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) সকালে গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় রান্নায় দেরি হলে ক্ষুব্ধ হয়ে স্বামী এ ঘটনা ঘটায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু শেখকে গ্রেপ্তার করে। সোমবার (৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, আহত নারীর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।  

বাগেরহাট এপ্রিল ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন

হাতের চাবিতে তালা খুলে শনাক্ত করলেন আগুনে মৃত মাকে

বাউল আবুল সরকারকে ধর্ম অবমাননার মামলায় হাইকোর্টে জামিন

নিখোঁজের ২৪ ঘণ্টায় পুনরুদ্ধার ভাইরাল তাজুর ফেসবুক পেজ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট নির্মাতা কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ অদৃশ্য হওয়ার একদিনের মধ্যেই পুনরুদ্ধার হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি পুনরায় সক্রিয় দেখা যায়, যা নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর রহস্যজনকভাবে পেজটি অনুপস্থিত হয়ে পড়লে অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। প্রায় ১০ লাখ ফলোয়ারসমৃদ্ধ এই পেজটি হঠাৎ উধাও হওয়ায় হ্যাকিং বা নীতিমালা সংশ্লিষ্ট জটিলতার আশঙ্কা করা হচ্ছিল। তাইজুল ইসলাম তাজু, যিনি পেশায় একজন নির্মাণশ্রমিকের সহকারী, সম্প্রতি ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ শীর্ষক ভিডিও প্রকাশের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা তার কনটেন্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্বল্প সময়েই তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পেজ পুনরুদ্ধারের বিষয়ে তাজু জানান, “ঈশ্বরের কৃপায় আমার পেজ ফিরে পেয়েছি।” সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রযুক্তিগত ব্যাখ্যা পাওয়া না গেলেও, একদিনের ব্যবধানে পেজটি ফিরে আসায় অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।    

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

করতোয়া নদীতে যুবক নিখোঁজের ৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

ফেনী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি
ফরিদপুরে সংঘর্ষ-সন্ত্রাসের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চলমান গ্রামীণ সংঘর্ষ, সন্ত্রাস, হামলা ও চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় গ্রামবাসী। রোববার (৫ এপ্রিল) দুপুরে বড় কাজুলী গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে চুরি ও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীদের মধ্যে নিরাপত্তাহীনতা তীব্র হয়েছে। তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। গ্রামবাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।  

ফরিদপুর প্রতিনিধি> এপ্রিল ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা ৭ রোগী শনাক্ত

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু

ছবি: প্র্রতিনিধি

হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

0 Comments